টাপুরটুপুর
টাপুরটুপুর [ ṭāpura-ṭupura ] বি. ক্রি.-বিণ. টুপ্টাপ্ শব্দে বা ক্রমাগত বৃষ্টি পড়ার শব্দ (‘বৃষ্টি পড়ে টাপুর-টুপুর’: রবীন্দ্র)। [ধ্বন্যা.]।
টাক
টাক১ [ ṭāka ] বি. ১. কেশহীন মস্তক (টাকটা ঢাকো); ২. মস্তকের কেশহীনতা, ইন্দ্রলুপ্ত (মাথায় টাক পড়েছে)। ☐ বিণ. টাকযুক্ত, টেকো (টাক মাথা)। [দেশি]। টাক২ [ ṭāka ] (অব্য.) (অনুমানবাচক প্রত্যয়বিশেষ), প্রায়, তত্পরিমাণ (পোয়াটাক, মাইলটাক)। [দেশি]। টাক৩ [ ṭāka ] (আঞ্চ.) বি. ঠোকর, গুঁতো (মাথায় টাক খাওয়া)। [তু. টক্কর]।