টেলিগ্রাফ

টেলিগ্রাফ [ ṭēli-grāpha ] বি. বিদ্যুত্সংযুক্ত তারের সাহায্যে বার্তা প্রেরণের পদ্ধতি বা যন্ত্র। [ইং. telegraph]।

টেম্পো

টেম্পো [ ṭēmpō ] বি. ১. কর্মোদ্যম; দ্রুত কাজের উত্সাহ; ২. দ্রুততা; ৩. তিন চাকাবিশিষ্ট মালবাহী ভ্যানজাতীয় বাষ্পচালিত যানবিশেষ। [ইং. tempo]।

টেরাকোটা

টেরাকোটা [ ṭērā-kōṭā ] বি. পোড়ামাটির শিল্প; উজ্জ্বল বাদামি বা পিঙ্গল বর্ণের মৃত্শিল্প। [ইং. terracotta]।

টেটিয়া

টেটিয়া [ ṭēṭiẏā ] বিণ. ১. ধূর্ত; ২. বদমাশ। [দেশি]।

টেকনিক

টেকনিক [ ṭēka-nika ] বি. কৌশল, প্রকরণ, ভঙ্গি (খেলার টেকনিক)। [ইং. technique]।

টুসু

টুসু [ ṭusu ] বি. পল্লিবাংলার লৌকিক উত্সববিশেষ; পৌষ মাসের লৌকিক উত্সববিশেষ। [দেশি-তু. সং. তুষ]।

টেম্পেরা

টেম্পেরা [ ṭēmpērā ] বি. চিত্রাঙ্কনে রং প্রয়োগের পদ্ধতিবিশেষ। [ইং. tempera]।

টেমি

টেমি [ ṭēmi ] বি. কেরেসিন তেলে জ্বালবার ছোট কুপি বা ডিবে। [হি. টেম]।

টেবো

টেবো [ ṭēbō ] বিণ. টাবা লেবুর মতো গোলগাল; ফুলোফুলো (টেবো গাল)। [বাং. টাবা + উয়া > ও]।

টেবিল

টেবিল [ ṭēbila ] বি. মেজ; লেখা পড়া প্রভৃতি কাজের উপযোগী চার পায়াবিশিষ্ট উঁচু আসবাববিশেষ। [ইং. table]।