টুসটুসে

টুসটুসে বিণ. টুসটুস করছে এমন (পাকা টুসটুসে ফল)। [ধ্বন্যা.]।

টুসটুস

টুসটুস [ ṭusa-ṭusa ] বি. ১. টসটস অপেক্ষা মৃদুতর শব্দ; ২. রসে পূর্ণ হওয়ার ভাব বা অবস্হা (ফলটা পেকে টুসটুস করছে)। টুসটুসে বিণ. টুসটুস করছে এমন (পাকা টুসটুসে ফল)। [ধ্বন্যা.]।

টুলো পণ্ডিত

টুলো পণ্ডিত বি. টোলের শিক্ষক; (ব্যঙ্গে) যার শিক্ষা সেকেলে এবং ব্যাবহারিক জগতে অচল।

টুলো

টুলো [ ṭulō ] বিণ. ১. টোলে শিক্ষাপ্রাপ্ত; ২. টোলের টোলসংক্রান্ত। [বাং. টোল + উয়া > ও]। টুলো পণ্ডিত বি. টোলের শিক্ষক; (ব্যঙ্গে) যার শিক্ষা সেকেলে এবং ব্যাবহারিক জগতে অচল।

টুপি পরানো

টুপি পরানো ক্রি. বি. (অশোভন) লোভ দেখিয়ে কাজ হাসিল করা; তোষামোদ করা (তাকে টুপি পরানো সহজ হবে না)।

টুপি

টুপি [ ṭupi ] বি. মাথার আবরণীবিশেষ; শিরস্ত্রাণবিশেষ। [হি. টোপী-তু. পো. topo]। টুপি পরানো ক্রি. বি. (অশোভন) লোভ দেখিয়ে কাজ হাসিল করা; তোষামোদ করা (তাকে টুপি পরানো সহজ হবে না)।

টুনটুনি

টুনটুনি [ ṭuna-ṭuni ] বি. ধূসর বর্ণের চঞ্চল ও ছোট পাখিবিশেষ, tailor-bird. [তু. সং. টুণ্টক]।

টুঙ্গি

টুঙি, টুঙ্গি [ ṭuṅi, ṭuṅgi ] বি. ১. উঁচু মঞ্চ; ২. মঞ্চের উপর বা উঁচু জায়গায় নির্মিত ঘর। [সং. তুঙ্গ]। জলটুঙ্গি — দ্র জল।

টুঙি

টুঙি, টুঙ্গি [ ṭuṅi, ṭuṅgi ] বি. ১. উঁচু মঞ্চ; ২. মঞ্চের উপর বা উঁচু জায়গায় নির্মিত ঘর। [সং. তুঙ্গ]। জলটুঙ্গি — দ্র জল।

টুকুন

টুকু, টুকুন [ ṭuku, ṭukuna ] পরিমাণ বা আকারের অল্পতাসূচক পদাশ্রিত নির্দেশকবিশেষ (এইটুকু ছেলে, এতটুকুন খাবার, কতটুকু দুধ)। [দেশি]।