ট্যাঁফো

ট্যাঁফো বি. ক্ষীণতম প্রতিবাদ, উচ্চবাচ্য (একদম ট্যাঁফো করবে না।)।

ট্যাঁ

ট্যাঁ [ ṭyā ] বি. ছোট শিশুর কান্নার ধ্বনি। [ধ্বন্যা.]। ট্যাঁ ট্যাঁ বি. ক্রমাগত ট্যাঁ ধ্বনিযোগে কান্না। ট্যাঁফো বি. ক্ষীণতম প্রতিবাদ, উচ্চবাচ্য (একদম ট্যাঁফো করবে না।)।

টোস্ট

টোস্ট [ ṭōsṭa ] বি. আগুনে সেঁকা পাঁউরুটি বা সেঁকা পাউঁরুটির খণ্ড। [ইং. toast]।

টেপারি

টেপারি, ট্যাপারি [ ṭēpāri, ṭyāpāri ] বি. কুলজাতীয় ছোট অম্লমধুর ফলবিশেষ। [দেশি-তু. সং. পেটারি]।

টোকাটুকি

টোকাটুকি [ ṭōkā-ṭuki ] বি. টুকাটুকি -র চলিত রূপ। [টুকা২ দ্র]।

টোকো

টোকো [ ṭōkō ] বিণ. অম্ল স্বাদযুক্ত, টক স্বাদযুক্ত। [বাং. টক + উয়া > ও]।

ট্যাপারি

টেপারি, ট্যাপারি [ ṭēpāri, ṭyāpāri ] বি. কুলজাতীয় ছোট অম্লমধুর ফলবিশেষ। [দেশি-তু. সং. পেটারি]।

টেনেটুনে

টেনেটুনে [ ṭēnē-ṭunē ] ক্রি-বিণ. কোনোরকমে; অতিকষ্টে (এ টাকায় টেনেটুনে এ মাসটা চলবে)। [বাং. টানা + এ + টুনে (সহচর শব্দ)]।

টুকলি

টুকলি [ ṭukali ] বি. (কথা) টোকাটুকি (টুকলি করে পরীক্ষায় পাশ করা)। [টুকা২ দ্র]।

টিপনি

টিপন, টিপনি, টিপুনি [ ṭipana, ṭipani, ṭipuni ] বি. ১. টেপন; ২. গোপন চিমটি; ৩. গুপ্ত সংকেত বা প্ররোচনা (এতে নিশ্চয় তার টিপুনি আছে)।