ঝুলনা

ঝুলনা [ jhulanā ] বি. দোলনা (‘বাধ ঝুলনা, তমালবনে)। [ঝুলা দ্র]।

ঝুরিভাজা

ঝুরিভাজা — বেসন দিয়ে তৈরি সরু সরু ঝুরির আকারের ভাজা খাবারবিশেষ।

ঝুরি

ঝুরি [ jhuri ] বি. বট, অশ্বত্থ প্রভৃতি গাছ থেকে ঝুলে পড়া জটা (বটের ঝুরি)। [হি. ঝুল]। ঝুরিভাজা — বেসন দিয়ে তৈরি সরু সরু ঝুরির আকারের ভাজা খাবারবিশেষ।

ঝুরুঝুরু

ঝুরুঝুরু [ jhuru-jhuru ] ক্রি-বিণ. ঝুরঝুর শব্দে, ঝুরঝুর করে (‘ঝুরুঝুরু বায়ু বহে যায়’: রবীন্দ্র; ঝুরুঝুরু বালি ঝরছে)। [ঝরঝর দ্র]।

ঝুরঝুরে

ঝুরঝুরে বিণ. ঝুরঝুর করে ঝরে এমন (ঝুরঝুরে বালি); শুষ্ক ও অসংলগ্ন (ঝুরঝুরে ভাত)।

ঝুরঝুর

ঝুরঝুর [ jhura-jhura ] বি. মৃদু ঝরঝর শব্দ (চূন-বালি ঝুরঝুর করে পড়ছে)। ঝুরঝুরে বিণ. ঝুরঝুর করে ঝরে এমন (ঝুরঝুরে বালি); শুষ্ক ও অসংলগ্ন (ঝুরঝুরে ভাত)। [ঝরঝর দ্র]।

ঝুমকো

ঝুমকা, (কথ্য) ঝুমকো [ jhumakā, jhumakō ] বি. ১. গোল থোলোর মতো ফুলবিশেষ বা তার লতা; ২. ঝুমকো ফুলের মতো আকারবিশিষ্ট মেয়েদের কানের গহনাবিশেষ। [হি. ঝুমকা]।

ঝুমকা

ঝুমকা, (কথ্য) ঝুমকো [ jhumakā, jhumakō ] বি. ১. গোল থোলোর মতো ফুলবিশেষ বা তার লতা; ২. ঝুমকো ফুলের মতো আকারবিশিষ্ট মেয়েদের কানের গহনাবিশেষ। [হি. ঝুমকা]।

ঝুমুর ঝুমুর

ঝুমুর ঝুমুর বি. নূপুর ঘুঙুর ইত্যাদির মৃদুমধুর ধ্বনি।

ঝুমুর

ঝুমুর [ jhumura ] বি. নৃত্যসংবলিত শৃঙ্গাররসাত্মক সংগীতবিশেষ (গ্রামে একটা ঝুমুরের দল এসেছে)। [সং. ঝুমরি]। ঝুমুর ঝুমুর বি. নূপুর ঘুঙুর ইত্যাদির মৃদুমধুর ধ্বনি।