ঝেঁপে দেওয়া
ঝেঁপে দেওয়া [ jhēmpē dēōẏā ] ক্রি. (অশা.) চুরি করা; আত্মসাত্ করা, মেরে দেওয়া। [তু. বাং. ঝাঁপা (=ঢাকা, আচ্ছাদন করা)।
ঝুল
ঝুল১ [ jhula ] বি. ১. ঝোলার ভাব, আনতি, ঝোঁক (অত ঝুল দিয়ো না; পড়ে যাবে); ২. নীচের দিকে পরিমাপ (জামার ঝুলটা বেশি হয়েছে)। [হি. ঝুল]। ঝুল২ [ jhula ] বিণ. (অশা.) বাজে, খারাপ (একটা ঝুল সিনেমা দেখে এলাম)। [ঝুল দ্র (যা ঝুলিয়ে দেয় এই অর্থে)]। ঝুল৩ [ jhula ] বি. মাকড়সার জালের সঙ্গে আটকে থাকা বা মিশে থাকা ধোঁয়ার কালি (ঝুল জমেছে)। [তু. হি. ঝোল (ময়লা, ছাই)]।
ঝুলবারান্দা
ঝুলবারান্দা [ jhula-bārāndā ] বি. বাড়ির উপরতলার যে বারান্দা রাস্তার দিকে ঝুলে থাকে। [বাং. ঝুল + বারান্দা < ইং. veranda]।