ঝুমরি

ঝুমরি [ jhumari ] বি. সংগীতের শৃঙ্গাররসাত্মক রাগিণীবিশেষ। [সং. ঝুমরি-তু. হি. ঝুমরা]।

ঝুমঝুমি

ঝুমঝুমি [ jhuma-jhumi ] বি. শিশুর খেলনাবিশেষ, যা নাড়লে ঝুমঝুম শব্দ হয়। [বাং. ঝুমঝুম + ই]।

ঝুমঝুম

ঝুমঝুম [ jhuma-jhuma ] বি. মৃদু ঝমঝম শব্দ; ঘুঙুর পরে নাচের শব্দ। [ধ্বন্যা.]।

ঝুপুরঝাপুর

ঝুপুরঝুপুর, ঝুপুরঝাপুর [ jhupura-jhupura, jhupura-jhāpura ] বি. ক্রি-বিণ. ক্রমাগত নৌকার বৈঠা বা দাঁড় ফেলার বা বৃষ্টি পড়ার শব্দ। [ধ্বন্যা.]।

ঝুপুরঝুপুর

ঝুপুরঝুপুর, ঝুপুরঝাপুর [ jhupura-jhupura, jhupura-jhāpura ] বি. ক্রি-বিণ. ক্রমাগত নৌকার বৈঠা বা দাঁড় ফেলার বা বৃষ্টি পড়ার শব্দ। [ধ্বন্যা.]।

ঝুপড়ি

ঝুপড়ি [ jhupaḍi ] বি. নিচু কুঁড়েঘর। [হি. ঝোপড়া < প্রাকৃ. ঝুমপডা]।

ঝুড়ি ঝুড়ি

ঝুড়ি ঝুড়ি ক্রি-বিণ. বিণ. অনেক, অনেক পরিমাণে, রাশি রাশি (ঝুড়ি ঝুড়ি আম)।

ঝুড়ি

ঝুড়ি [ jhuḍi ] বি. বাঁশ বেত প্রভৃতি দিয়ে তৈরি বড় চুপড়ি বা চ্যাঙারি। [মুণ্ডারি ঝুরি (=ডালপালা)]। ঝুড়ি ঝুড়ি ক্রি-বিণ. বিণ. অনেক, অনেক পরিমাণে, রাশি রাশি (ঝুড়ি ঝুড়ি আম)।

ঝুটা

ঝুটা১, (কথ্য) ঝুটো [ jhuṭā, (kathya) jhuṭō ] বিণ. ১. নকল, কৃত্রিম (ঝুটো মুক্তো); ২. জাল (ঝুটো লোক, ঝুটো দলিল); ৩. মিথ্যা, অসত্য (ঝুটো কথা)। [হি. ঝুট]। ঝুটা২ [ jhuṭā ] বিণ. উচ্ছিষ্ট, এঁটো। [হি. জুটা < সং. জুষ্ট (=ব্যবহৃত)]।

ঝুটোপুটি

ঝুটাপুটি, (কথ্য) ঝুটোপুটি [ jhuṭā-puṭi, jhuṭō-puṭi ] বি. ১. পরস্পরের ঝুঁটি ধরে জড়াজড়ি; ২. জড়াজড়ি, জাপটাজাপটি। [বাং. ঝুঁটি + পুটি (সহচর শব্দ)]।