জ্বরিত

জ্বরিত বিণ. জ্বরাক্রান্ত, জ্বরযুক্ত।

জাল্ম

জাল্ম [ jālma ] বি. ১. ইতর বা নীচ লোক; ২. নিচু বংশে জাত লোক। ☐ বিণ. ১. দুর্বৃত্ত; ২. মূর্খ; ৩. নীচাশয়; ৪. ছোট বংশে জাত। [সং. জাল২. + ম]।

জালিক

জালিক [ jālika ] বিণ. প্রতারক। ☐ বি. ১. ধীবর, জেলে; ২. ব্যাধ; ৩. মাকড়সা। [সং. জাল২.+ ইক]।

জ্বরাতিসার

জ্বরাতিসার বি. উদরাময়যুক্ত টাইফয়েড জাতীয় জ্বররোগ।

জালিম

জালিম [ jālima ] বি. ১. জেলে, ধীবর; ২. ব্যাধ। [সং. জাল২ + বাং. ইয়া]।

জালিবোট

জালিবোট [ jāli-bōṭa ] বি. স্টিমারের সঙ্গে যে ছোট নৌকা বাঁধা থাকে। [ইং. jolly-boat]।

জালতি

জালতি [ jālati ] বি. ১. ছোট জাল; ২. ফল পাড়বার জালযুক্ত আঁকশিবিশেষ। [সং. জাল + বাং. তি]।