জ্বরঘ্ন

জ্বরঘ্ন বিণ. জ্বরনাশক (জ্বরঘ্ন ওষুধ)।

জালক

জালক [ jālaka ] বি. ১. ফুলের কুঁড়ি; ২. জাল; ৩. লাউ কুমড়ো প্রভৃতির কচি ফল, জালি। [সং. জাল + ক]।

জ্বর

জ্বর [ jbara ] বি. সর্বাঙ্গে তাপ ও নাড়ির চাঞ্চল্য বৃদ্ধিকারক রোগ। [সং. √ জ্বর্ + অ]। জ্বরঘ্ন বিণ. জ্বরনাশক (জ্বরঘ্ন ওষুধ)। জ্বরঠুঁটো বি. জ্বরভোগের ফলে ঠোঁটে যে ঘা হয়। জ্বরাক্রান্ত বিণ. জ্বরে আক্রান্ত। জ্বরাতিসার বি. উদরাময়যুক্ত টাইফয়েড জাতীয় জ্বররোগ। জ্বরান্তক বিণ. জ্বরঘ্ন, জ্বরনাশক। জ্বরিত বিণ. জ্বরাক্রান্ত, জ্বরযুক্ত।

জ্বালতি

জ্বালতি, জালতি [ jbālati, jālati ] বি. রান্নায় যে অংশ জ্বলে নিঃশেষ হয় (সস্তা ঘিয়ে জ্বালতি বেশি যায়)। [সং. জ্বাল + বাং. তি]।

জার্সি

জার্সি [ jārsi ] বি. একই দলভুক্ত খেলোয়াড়দের একইধরনের জামা। [ইং. jersey]।

জ্ঞানাঙ্কুর

জ্ঞানাঙ্কুর [ jñānāṅkura ] বি. জ্ঞানের প্রাথমিক বিকাশ বা সঞ্চার, জ্ঞানসঞ্চার। [সং. জ্ঞান + অঙ্কুর]।

জার্নাল

জার্নাল [ jārnāla ] বি. ১. সাময়িকপত্র, মাগাজিন; ২. দিনলিপিজাতীয় রচনা। [ইং. journal]।

জ্ঞানাঞ্জন

জ্ঞানাঞ্জন [ jñānāñjana ] বি. তত্ত্বজ্ঞানরূপ কাজল যার দ্বারা অজ্ঞানরূপ অন্ধকার দূর হয় বা তিমিররোগ নিরাময় হয় এবং সমস্ত কিছুর প্রকৃত রূপ উপলব্ধি করা যায়। [সং. জ্ঞান + অঞ্জন]।

জারিজুরি

জারিজুরি [ jāri-juri ] বি. ১. কূটবুদ্ধির প্রয়োগ; ২. দম্ভ; ৩. বাহাদুরি; ৪. প্রভাবপ্রতিপত্তি (আর তোমার জারিজুরি খাটবে না)। [আ. জারি + বাং. জোর + ই]।

জ্ঞানাতীত

জ্ঞানাতীত [ jñānātīta ] বিণ. জ্ঞানের অতীত, জ্ঞানের দ্বারা যা লভ্য নয়। [সং. জ্ঞান + অতীত]।