জিউ

জিউ [ jiu ] বি. দেব, ঠাকুর (পার্শ্বনাথ জিউ)। [হি. জীউ < সং. জীব]।

জাহ্নবী

জাহ্নবী [ jāhnabī ] বি. জহ্নুমুনির কন্যা, গঙ্গাদেবী। [সং. জহ্নু + অ + ঈ]।

জ্ঞাত

জ্ঞাত [ jñāta ] বিণ. ১. জানে এমন (আপনি জ্ঞাত আছেন); ২. বিদিত, অবগত (এ ব্যাপার সকলেরই জ্ঞাত)। [সং. √ জ্ঞা + ত]। জ্ঞাতসারে ক্রি-বিণ. ১. সজ্ঞানে, জেনে (সে জ্ঞাতসারে এ কাজ করেনি); ২. গোচরে (এ কাজ তার জ্ঞাতসারে হয়নি)।

জাহান

জাহান [ jāhāna ] বি. জগত্, পৃথিবী, বিশ্ব (সারা জাহানে এমন জিনিস আর কোথাও নেই)। [ফা. জহান্]।

জৌনপুরি

জৌনপুরি [ jaunapuri ] বিণ. ১. জৌনপুরে উত্পন্ন; ২. জৌনপুর-সম্বন্ধীয়। ☐ বি. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ। [জৌনপুর + বাং. ই]।

জাহাঁবাজ

জাহাঁবাজ [ jāhā-mbāja ] বিণ. ১. ধড়িবাজ, ধূর্ত, কূটবুদ্ধিসম্পন্ন; ২. দুর্দান্ত। [ফা. জহান্বাজ]।

জ্ঞাতা

জ্ঞাতা [ jñātā ] (-তৃ) বিণ. বি. জানে এমন; অভিজ্ঞ। [সং. √ জ্ঞা + তৃ]।

জাহাঁপনা

জাহাঁপনা [ jāhā-mpanā ] বি. ১. দুনিয়ার আশ্রয়; ২. মুসলমান নৃপতিদের সম্বোধনসূচক শব্দ। [ফা. জহান্ + পনাহ্]।

জ্ঞাতব্য

জ্ঞাতব্য [ jñātabya ] বিণ. জানবার যোগ্য, জানা উচিত বা জানতে হবে এমন (জ্ঞাতব্য তথ্য)। [সং. √ জ্ঞা + তব্য]।

জাস্তি

জাস্তি [ jāsti ] বি. আধিক্য। ☐ বিণ. অধিক, বেশি। [আ. জিয়াদ্তি > হি. জাস্তি]।