ছ ছাঁকনি ছাঁকনা, ছাঁকনি [ chānkanā, chānkani ] বি. ক্ষুদ্র ছিদ্রযুক্ত পাত্রবিশেষ যার দ্বারা ছাঁকা হয়, ছোট চালনি, sieve, strainer. [বাং. √ ছাঁক্ + অনা, অনি]।
ছ ছাঁকনা ছাঁকনা, ছাঁকনি [ chānkanā, chānkani ] বি. ক্ষুদ্র ছিদ্রযুক্ত পাত্রবিশেষ যার দ্বারা ছাঁকা হয়, ছোট চালনি, sieve, strainer. [বাং. √ ছাঁক্ + অনা, অনি]।
ছ ছলাত্ ছলাত্ [ chalāt ] বি. অব্য. ১. নদীর তটে ঢেউয়ের আঘাতের শব্দ; ২. তরল পদার্থ হঠাত্ উথলে বা চলকে পড়ার শব্দ। [ধ্বন্যা.]।
ছ ছয়লাপ ছয়লাপ [ chaẏa-lāpa ] বিণ. ১. পরিপূর্ণ, ছেয়ে গেছে এমন (কাগজপত্রে ঘর একেবারে ছয়লাপ); ২. সম্পূর্ণ নষ্ট (জিনিসপত্র ছয়লাপ করা)। [ফা. সয়লাব্]।