ছ ছপ্পর ছপ্পর [ chappara ] বি. ১. আচ্ছাদন; ২. ছাদ। [হি.]। ছপ্পর ফুঁড়ে ক্রি-বিণ. ১. ছাদ ফুঁড়ে; ২. (আল.) আশাতীতভাবে।
ছ ছন্দেবন্দে ছন্দে-বন্দে [ chandē-bandē ] ক্রি-বিণ. কলেকৌশলে, পাকেপ্রকারে (ছন্দেবন্দে কার্যোদ্ধার করা)। [সং. ছন্দবন্ধ]।
ছ ছতরি ছতরি, ছত্রি [ chatari, chatri ] বি. ১. গোরুর গাড়ি বা নৌকার চাল বা ছাদ, ছই; ২. মশারি টাঙাবার ফ্রেম। [সং. ছত্র]।
ছ ছকড়ানকড়া ছকড়া-নকড়া [ chakaḍā-nakaḍā ] বি. ১. তুচ্ছতাচ্ছিল্য; ২. বিশৃঙ্খলা। ☐ বিণ. বিশৃঙ্খল। [দেশি]।