ছেনালি

ছেনাল, ছেনালি [ chēnāla, chēnāli ] যথাক্রমে ছিনাল ও ছিনালি -র কথ্য ও অধিকতর প্রচলিত রূপ।

ছেনাল

ছেনাল, ছেনালি [ chēnāla, chēnāli ] যথাক্রমে ছিনাল ও ছিনালি -র কথ্য ও অধিকতর প্রচলিত রূপ।

ছুকরি

ছুকরি [ chukari ] বি. (সচ. তুচ্ছার্থে) ছুঁড়ি; নবযুবতী; কিশোরী; বালিকা। [হি. ছোকরী]। পু. ছোকরা।

ছোকরা

ছোকরা [ chōkarā ] বি. ১. বালক; ২. নবযুবক; ৩. কিশোর; ৪. ছোঁড়া; ৫. বালকভৃত্য। ☐ বিণ. অপরিণতবয়স্ক (একটা ছোকরা চাকর আছে)। [হি.]। স্ত্রী. ছুকরি।

ছোবল

ছোবল [ chōbala ] বিল. ১. সাপের কামড়; ২. খাবল, নখ বা দাঁত দিয়ে হঠাত্ আক্রমণ। [< সং. কবল]। ছোবল খাওয়া ক্রি. বি. সাপের কামড় খাওয়া; নখ বা দাঁতের দ্বারা বিদ্ধ হওয়া। ছোবল দেওয়া, ছোবল মারা ক্রি. বি. নখ বা দাঁত দিয়ে বিদ্ধ করা।

ছোবল মারা

ছোবল দেওয়া, ছোবল মারা ক্রি. বি. নখ বা দাঁত দিয়ে বিদ্ধ করা।

ছোবল দেওয়া

ছোবল দেওয়া, ছোবল মারা ক্রি. বি. নখ বা দাঁত দিয়ে বিদ্ধ করা।

ছোবল খাওয়া

ছোবল খাওয়া ক্রি. বি. সাপের কামড় খাওয়া; নখ বা দাঁতের দ্বারা বিদ্ধ হওয়া।

ছোবলানো

ছোবলা, ছোবলানো [ chōbalā, chōbalānō ] যথাক্রমে ছুবলা ও ছুবলানো -র চলিত রূপ।

ছ্যাবলামি

ছ্যাবলা, ছ্যাবলামি [ chyābalā, chyābalāmi ] যথাক্রমে ছেবলা ও ছেবলামি -র বানানভেদ।