ছুতো

ছুতা, (কথ্য) ছুতো [ chutā, (kathya) chutō ] বি. ১. সামান্য ত্রুটি বা খুঁত (ছুতো ধরা); ২. অছিলা, ছল (ছুতো করে কাজে এল না, রোগের ছুতোয় কামাই করল); ৩. সামান্য হেতু, উপলক্ষ্য (একটা ছুতো পেয়ে গেল)।

ছুতোর

ছুতার, (কথ্য) ছুতোর [ chutāra, (kathya) chutōra ] বি. সূত্রধর, কাঠের মিস্ত্রি; হিন্দু জাতিবিশেষ। [সং. সূত্রধর]।

ছুতার

ছুতার, (কথ্য) ছুতোর [ chutāra, (kathya) chutōra ] বি. সূত্রধর, কাঠের মিস্ত্রি; হিন্দু জাতিবিশেষ। [সং. সূত্রধর]।

ছুরি

ছুরি [ churi ] বি. ছোট ছোরা, চাকু। [সং. ছুরী, ছুরিকা]। গলায় ছুরি দেওয়া (চালানো) ক্রি. বি. গলা কেটে ফেলা; (আল.) একেবারে ঠকানো।

ছুরিকাঘাত

ছুরিকাঘাত বি. ছুরির আঘাত (ছুরিকাঘাতে মৃত্যু)।

ছুরিকা

ছুরিকা [ churikā ] বি. ছুরি, ছোট ছোরা। [সং. √ ছুর্ + অ + ঈ + ক + আ]। ছুরিকাঘাত বি. ছুরির আঘাত (ছুরিকাঘাতে মৃত্যু)।

ছ্যাঁকড়া

ছেকড়া, ছ্যাঁকড়া [ chēkaḍā, chyānkaḍā ] বি. নিকৃষ্ট শ্রেণির ভাড়াটে ঘোড়ার গাড়ি। [সং. শকট; ছক্কড় দ্র]।

ছেকড়া

ছেকড়া, ছ্যাঁকড়া [ chēkaḍā, chyānkaḍā ] বি. নিকৃষ্ট শ্রেণির ভাড়াটে ঘোড়ার গাড়ি। [সং. শকট; ছক্কড় দ্র]।

ছেত্তা

ছেত্তা [ chēttā ] (-তৃ) বিণ. ছেদনকারী, ছেদক, যে কাটে। [সং. √ ছিদ্ + তৃ]। ছেত্তব্য বিণ. ছেদনযোগ্য।