ছিপানো

ছিপানো ক্রি. লুকানো, গোপন করা, ছিপা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

ছিপা

ছিপা [ chipā ] ক্রি. লুকানো, গোপন করা। [হি. ছিপ্না]। ছিপানো ক্রি. লুকানো, গোপন করা, ছিপা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

ছিলকে

ছিলকা, (কথ্য) ছিলকে [ chilakā, (kathya) chilakē ] বি. গাছের ছালের টুকরো; বল্কল, ত্বক, খোসা। [সং. ছল্লি]।

ছিলকা

ছিলকা, (কথ্য) ছিলকে [ chilakā, (kathya) chilakē ] বি. গাছের ছালের টুকরো; বল্কল, ত্বক, খোসা। [সং. ছল্লি]।

ছিয়াত্তর

ছিয়াত্তর [ chiẏāttara ] বি. বিণ. ৭৬ সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ. ছাহত্তরি-তু. হি. ছিহত্তর]। ছিয়াত্তরের মন্বন্তর — ১১৭৬ বঙ্গাব্দে বাংলাদেশে সংঘটিত ভয়ানক দূর্ভিক্ষ।

ছুঁচিবাই

ছুঁচিবাই [ chunci-bāi ] বি. অশুচি হওয়ার ভয় ও শুচিতা রক্ষার জন্য বাড়াবাড়ি; ছোঁয়াছুঁয়ি সম্বন্ধে বাতিক, শুচিবায়ু। [বাই (< শুচিবায়ু) দ্র]।

ছুঁড়ি

ছুঁড়ি [ chunḍi ] বি. (সচ. তুচ্ছার্থে) ১. নবযুবতী; ২. কিশোরী; ৩. বালিকা, ছুকরি। [সং. ছমণ্ডী]। পুং. ছোঁড়া। ওঠ ছুঁড়ি তোর বিয়ে — যথোচিত প্রস্তুতির আগেই হঠাত্ কোনো গুরুতর বা চেষ্টাসাধ্য কাজ করার আহ্বান।

ছুতানাতা

ছুতানাতা, ছলছুতো বি. ছল বা অছিলা; সামান্য ত্রুটি।

ছুতা

ছুতা, (কথ্য) ছুতো [ chutā, (kathya) chutō ] বি. ১. সামান্য ত্রুটি বা খুঁত (ছুতো ধরা); ২. অছিলা, ছল (ছুতো করে কাজে এল না, রোগের ছুতোয় কামাই করল); ৩. সামান্য হেতু, উপলক্ষ্য (একটা ছুতো পেয়ে গেল)। ছুতানাতা, ছলছুতো বি. ছল বা অছিলা; সামান্য ত্রুটি।