ছ ছিপা ছিপা [ chipā ] ক্রি. লুকানো, গোপন করা। [হি. ছিপ্না]। ছিপানো ক্রি. লুকানো, গোপন করা, ছিপা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
ছ ছুঁত ছুঁত, ছুঁত্ [ chun̐ta, chun̐t ] বি. ১. স্পর্শ; স্পর্শদোষ; ২. খুঁত; ৩. অশৌচ। [হি. ছুত < সং. √ ছুপ্]। ছুঁতমার্গ বি. ১. তথাকথিত অস্পৃশ্য জাতিকে স্পর্শ করলে দোষ হয়-এই মত; ২. ছোঁয়াছুঁয়ির বিচার।
ছ ছিলকে ছিলকা, (কথ্য) ছিলকে [ chilakā, (kathya) chilakē ] বি. গাছের ছালের টুকরো; বল্কল, ত্বক, খোসা। [সং. ছল্লি]।
ছ ছিলকা ছিলকা, (কথ্য) ছিলকে [ chilakā, (kathya) chilakē ] বি. গাছের ছালের টুকরো; বল্কল, ত্বক, খোসা। [সং. ছল্লি]।
ছ ছিয়াত্তর ছিয়াত্তর [ chiẏāttara ] বি. বিণ. ৭৬ সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ. ছাহত্তরি-তু. হি. ছিহত্তর]। ছিয়াত্তরের মন্বন্তর — ১১৭৬ বঙ্গাব্দে বাংলাদেশে সংঘটিত ভয়ানক দূর্ভিক্ষ।
ছ ছুঁচিবাই ছুঁচিবাই [ chunci-bāi ] বি. অশুচি হওয়ার ভয় ও শুচিতা রক্ষার জন্য বাড়াবাড়ি; ছোঁয়াছুঁয়ি সম্বন্ধে বাতিক, শুচিবায়ু। [বাই (< শুচিবায়ু) দ্র]।
ছ ছুঁড়ি ছুঁড়ি [ chunḍi ] বি. (সচ. তুচ্ছার্থে) ১. নবযুবতী; ২. কিশোরী; ৩. বালিকা, ছুকরি। [সং. ছমণ্ডী]। পুং. ছোঁড়া। ওঠ ছুঁড়ি তোর বিয়ে — যথোচিত প্রস্তুতির আগেই হঠাত্ কোনো গুরুতর বা চেষ্টাসাধ্য কাজ করার আহ্বান।
ছ ছুতোর ছুতার, (কথ্য) ছুতোর [ chutāra, (kathya) chutōra ] বি. সূত্রধর, কাঠের মিস্ত্রি; হিন্দু জাতিবিশেষ। [সং. সূত্রধর]।
ছ ছুতার ছুতার, (কথ্য) ছুতোর [ chutāra, (kathya) chutōra ] বি. সূত্রধর, কাঠের মিস্ত্রি; হিন্দু জাতিবিশেষ। [সং. সূত্রধর]।