ছেদন

ছেদন বি. ১. কর্তন; ২. নাশন (বন্ধন ছেদন)।

ছেদ

ছেদ [ chēda ] বি. ১. ছেদন, বিচ্ছিন্ন করা (শিরশ্ছেদ); ২. বিরাম (বৃষ্টির ছেদ নেই); ৩. ভাগ, খণ্ড, অধ্যায়, পরিচ্ছেদ (পঞ্চম ছেদ); ৪. দাঁড়ি কমা ইত্যাদি যদি বা বিরামচিহ্ন (ছেদ চিহ্ন)। [সং. √ ছিদ্ + অ]। ছেদক বিণ. ছেদনকারী। ছেদন বি. ১. কর্তন; ২. নাশন (বন্ধন ছেদন)। ছেদবি. ছেদনের অস্ত্র। ছেদনীয়, ছেদ্য বিণ. ছেদনযোগ্য (আচ্ছেদ্য সম্পর্ক)। ছেদিত বিণ. ছেদন বা কর্তন করা হয়েছে এমন; খণ্ডিত।

ছিরি

ছিরি [ chiri ] বি. (মূলত কথা) ১. শ্রী, কান্তি, রূপ (ছিরি তো খুব খুলেছে); ২. ধরন (কথার ছিরি দেখ); ৩. বিবাহাদি শুভকার্যের জন্য রঙিন পিঠালি দিয়ে গড়া চূড়ার মতো মাঙ্গলিক দ্রব্যবিশেষ। [সং. শ্রী]। ছিরিছাঁদ বি. লাবণ্য ও গঠন; সৌকর্য (কথাবার্তার কোনো ছিরিছাঁদ নেই)।

ছিয়ানব্বই

ছিয়ানব্বই, (কথ্য) ছিয়ানব্বুই [ chiẏā-nabbi, (kathya) chiẏā-nabbui ] বি. বিণ. ৯৬ সংখ্যা বা সংখ্যক। [সং. ষণ্ণবতি-তু. প্রাকৃ. ছনবই-তু. হি. ছানবে]।

ছিবে

ছিবড়া, (কথ্য) ছিবড়ে, (আঞ্চ.) ছিবে [ chibaḍā, (kathya) chibaḍē, (āñca.) chibē ] বি. পদার্থের রস বার করে নেওয়ার পর যা অবশিষ্ট থাকে, শিটা। [দেশি]।

ছিবড়ে

ছিবড়া, (কথ্য) ছিবড়ে, (আঞ্চ.) ছিবে [ chibaḍā, (kathya) chibaḍē, (āñca.) chibē ] বি. পদার্থের রস বার করে নেওয়ার পর যা অবশিষ্ট থাকে, শিটা। [দেশি]।

ছিবড়া

ছিবড়া, (কথ্য) ছিবড়ে, (আঞ্চ.) ছিবে [ chibaḍā, (kathya) chibaḍē, (āñca.) chibē ] বি. পদার্থের রস বার করে নেওয়ার পর যা অবশিষ্ট থাকে, শিটা। [দেশি]।

ছিপানো

ছিপানো ক্রি. লুকানো, গোপন করা, ছিপা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।