গোষ্ঠ [ gōṣṭha ] বি. ১. গবাদি পশুর থাকার জায়গা; ২. গোচারণভূমি; ৩. মিলনস্হল, সভা (গোষ্ঠাগার, গোষ্ঠাধ্যক্ষ)। [সং. গো + √স্হা + অ]। গোষ্ঠগৃহ বি. গোয়ালঘর, গোশালা। গোষ্ঠবিহারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। গোষ্ঠযাত্রা, গোষ্ঠলীলা বি. বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গোচারণ লীলা।