গভীর জলের মাছ
গভীর জলের মাছ (আল.) অগাধ জলের মাছের মতো যাকে সহজে ধরাছোঁয়া যায় না; অত্যন্ত ধূর্ত ও চাপা স্বভাবের লোক।
গভীর
গভীর [ gabhīra ] বিণ. ১. নিম্নে অর্থাত্ নীচের দিকে সুদূরবিস্তৃত (গভীর জল) ; ২. অতিনিম্ন (গভীর খাদ); ৩. নিচু তলদেশবিশিষ্ট (গভীর পাত্র); ৪. নিবিড়, গহন (গভীর বন); ৫. প্রগাঢ (গভীর চিন্তা, গভীর জ্ঞান); ৬. দুর্গম, দুরধিগম্য, জটিল, দুর্বোধ্য (গভীর তত্ত্ব, গভীর ব্যাপার) ; ৭. গম্ভীর (গভীর কণ্ঠ) ; ৮. জমাট, ঘন (গভীর অন্ধকার)। ☐ বি. দুর্গম দূরবর্তী বা গোপন স্হান (মনের গভীরে)। [সং. √গম্ + ঈর, নি.]। বি. গভীরতা, গভীরত্ব। গভীর জলের মাছ (আল.) অগাধ জলের মাছের মতো যাকে সহজে ধরাছোঁয়া যায় না; অত্যন্ত ধূর্ত ও চাপা স্বভাবের লোক।
গন্ধাধিবাসন
গন্ধাধিবাস, গন্ধাধিবাসন [ gandhādhi-bāsa, gandhādhi-bāsana ] বি. পূজায় বা বিবাহাদি শুভকার্যে গন্ধদ্রব্যাদির দ্বারা কৃত সংস্কারবিশেষ। [সং. গন্ধ + অধিবাস, অধিবাসন]।
গন্ধাধিবাস
গন্ধাধিবাস, গন্ধাধিবাসন [ gandhādhi-bāsa, gandhādhi-bāsana ] বি. পূজায় বা বিবাহাদি শুভকার্যে গন্ধদ্রব্যাদির দ্বারা কৃত সংস্কারবিশেষ। [সং. গন্ধ + অধিবাস, অধিবাসন]।