গরব

গরব [ garaba ] গর্ব -র কোমল রূপ।

গরদা

গরদা [ garadā ] গর্দা -র বানানভেদ।

গরজানো

গরজা, গরজানি, গরজানো [ garajā, garajāni, garajānō ] যথাক্রমে গর্জা, গর্জানি ও গর্জানো -র বানানভেদ।

গরজানি

গরজা, গরজানি, গরজানো [ garajā, garajāni, garajānō ] যথাক্রমে গর্জা, গর্জানি ও গর্জানো -র বানানভেদ।

গরজা

গরজা, গরজানি, গরজানো [ garajā, garajāni, garajānō ] যথাক্রমে গর্জা, গর্জানি ও গর্জানো -র বানানভেদ।

গরগরে

গরগরে বিণ. গরগর ভাবযুক্ত; গরগর শব্দযুক্ত।

গরগর করা

গরগর করা ক্রি. বি. ১. রাগের ভাব প্রকাশ করা, গর্জন করা (রাগে গরগর করতে লাগল); ২. টকটকে লাল করা (চোখ গরগর করা)।

গরগর

গরগর১, গর্গর [ gara-gara, gar-gar ] অব্য. ক্রোধাদি লক্ষণপ্রকাশক। গরগর করা ক্রি. বি. ১. রাগের ভাব প্রকাশ করা, গর্জন করা (রাগে গরগর করতে লাগল); ২. টকটকে লাল করা (চোখ গরগর করা)। গরগরে বিণ. গরগর ভাবযুক্ত; গরগর শব্দযুক্ত। গরগর২ [ gara-gara ] বিণ. ১. গদ্গদ, বিহ্বল, অভিভূত (ভাবে গরগর); ২. উল্লসিত (‘রাইরূপ হেরি অন্তর গরগর’: বিদ্যা.); ৩. টকটকে, ঘোর লাল। [দেশি]।

গয়বি চাল

গয়বি চাল বি. ১. (শতরঞ্জ খেলায়) না দেখে দূর থেকে দেওয়া চাল; ২. (আল.) অবস্হা না জেনেই ব্যবস্হা করা।

গৈবি

গয়বি, গৈবি [ gaẏabi, gaibi ] বিণ. ১. গুপ্ত, অপ্রকাশিত (গয়বি খুন); ২. আজগুবি (গয়বি কথা); ৩. বেনামি (গয়বি চিঠি); ৪. দৈব (গয়বি আদেশ)। [আ. গায়িব্]।