গরিব

গরিব [ gariba ] বিণ. দরিদ্র। [আ. গরীব্]। গরিবখানা বি. দীনের কুটির; (সৌজন্য ও বিনয় প্রকাশার্থে) আমার গৃহ। [আ. গরীব্ + ফা. খানা৩.]। গরিবগুরবো বি. দরিদ্র লোকজন; বিত্তহীন সম্প্রদায় (গরিবগুরবোদের কথাও একটু ভাবা উচিত ছিল)। গরিবানা, গরিবিয়ানা বি. গরিবের ভাব; গরিবের মতো চালচলন। ☐ বিণ. দরিদ্রোচিত। গরিবি বি. ১. দারিদ্র; ২. দুঃখদৈন্য।

ভ্যাপসা গরম

গুমোট গরম, ভ্যাপসা গরম – যে গরমে বায়ুপ্রবাহ বন্ধ থাকে এবং খুব ঘাম হয়।

গুমোট গরম

গুমোট গরম, ভ্যাপসা গরম – যে গরমে বায়ুপ্রবাহ বন্ধ থাকে এবং খুব ঘাম হয়।

পচা গরম

পচা গরম – ভ্যাপসা গরম, বেশি ঘাম হয় এমন গরম।

গরম মশলা

গরম মশলা বি. এলাচ দারচিনি ও লবঙ্গ এই তিনটি উত্তেজক মশলা।

গরমাগরম

গরম গরম, গরমাগরম বিণ. একেবারে সদ্য-ভাজা (গরমাগরম লুচি); টাটকা (গরমাগরম খবর)।

গরম গরম

গরম গরম, গরমা-গরম বিণ. একেবারে সদ্য-ভাজা (গরমাগরম লুচি); টাটকা (গরমাগরম খবর)।

গরম

গরম [ garama ] বি. ১. উত্তাপ, উষ্ণতা (চৈত্রের গরম); ২. গ্রীষ্ম (গরমের সময়) ; ৩. ঔদ্ধত্য (কথার গরম); ৪. দর্প, দম্ভ, অহংকার (টাকার গরম); ৫. বিকার, রোগ (পেট গরম)। ☐ বিণ. ১. উষ্ণ, তপ্ত (গরম জল); ২. গ্রীষ্ম (গরম কাল) ; ৩. শীতনিবারক (গরম জামা); ৪. উদ্ধত; উগ্র, গর্বিত, ক্রুদ্ধ (গরম চোখে তাকানো, গরম মেজাজ); ৫. কড়া, তিরস্কারপূর্ণ (গরম গরম কথা); ৬. চড়া, মহার্ঘ (বাজার খুব গরম) ; ৭. উত্তেজনাপূর্ণ, যুদ্ধোম্মুখ (গরম পরিস্হিতি); ৮. টাটকা (গরম খবর)। [ফা. গর্ম্]। গরম গরম, গরমাগরম বিণ. একেবারে সদ্য-ভাজা (গরমাগরম লুচি); টাটকা (গরমাগরম খবর)। গরম মশলা বি. এলাচ দারচিনি ও লবঙ্গ এই তিনটি...

গরবিত

গরবিত [ garabita ] গর্বিত -র কোমল রূপ।