কষ্ট করা

কষ্ট করা–ক্রি. বি. পরিশ্রম করা, মেহনত করা; ক্লেশ স্বীকার করা; দুঃখ বা যন্ত্রণা ভোগ করা।

কষ্ট

কষ্ট [ kaṣṭa ] বি. ১. দুঃখ, ক্লেশ, যন্ত্রণা (কষ্টকর, কষ্টদায়ক); ২. পরিশ্রম, আয়াস, মেহনত (কষ্টার্জিত ধন); ৩. অনটন (কষ্টে আছে)। [সং. √ কষ্ + ত]। কষ্টকর–বিণ. যন্ত্রণাদায়ক। কষ্ট করা–ক্রি. বি. পরিশ্রম করা, মেহনত করা; ক্লেশ স্বীকার করা; দুঃখ বা যন্ত্রণা ভোগ করা। কষ্টকল্পনা–বি. সহজসাধ্য বা স্বাভাবিক নয় এমন কল্পনা। কষ্টকল্পিত–বিণ. কষ্ট করে, কল্পনা করা হয়েছে এমন। কষ্টজীবী (-জীবিন্)–বিণ. বহু কষ্টে দুঃখ ভোগ করে বেঁচে থাকে বা জীবিকা অর্জন করে এমন। কষ্টলভ্য–বিণ. কষ্ট করে লাভ করতে হয় এমন। কষ্টদায়ক–বিণ. কষ্টকর, যাতে কষ্ট বা যন্ত্রণা ভোগ হয় এমন। কষ্টসহ, কষ্টসহিষ্ণু–বিণ. কষ্ট সহ্য করতে পারে এমন। কষ্টসাধ্য–বিণ. কষ্ট করে নির্বাহ বা সম্পাদন...

কষিত কাঞ্চন

কষিত কাঞ্চন–পরীক্ষা করা বা যাচাই করা হয়েছে এমন সোনা; খাঁটি সোনা; খাঁটি এবং উজ্জ্বল সোনা।

কষিত

কষিত [ kaṣita ] বিণ. নিকষে বা কষ্টিপাথরে পরীক্ষিত। কষিত কাঞ্চন–পরীক্ষা করা বা যাচাই করা হয়েছে এমন সোনা; খাঁটি সোনা; খাঁটি এবং উজ্জ্বল সোনা। [সং. √ কষ্ + ত]।

কষি

কষি [ kaṣi ] বি. ১. লম্বা সরলরেখা (স্লেটে কষি টানা); দাঁড়ি; ২. পরিধেয় বস্ত্রের যে অংশ কোমরে বাঁধা বা আটকানো থাকে; ৩. কাঁচা আমের আঁঠি। [দেশি]।

কষায়িত

কষায়িত–বিণ. ১. রক্তবর্ণ, আরক্ত (রোষকষায়িত দৃষ্টি); ২. রঞ্জিত, রংযুক্ত।

কষায়

কষায় [ kaṣāẏa ] বি. ১. তিক্ত বা কটু রস; ২. কষযুক্ত স্বাদ; ৩. ক্বাথ; ৪. ফিকে লাল বর্ণ; ৫. খয়ের বর্ণ। ☐ বিণ. ১. কষায় স্বাদযুক্ত; ২. রক্তপীতমিশ্রিত বর্ণযুক্ত; ৩. লোহিত; ৪. রঞ্জিত। [সং. √ কষ্ + আয়]। কষায়িত–বিণ. ১. রক্তবর্ণ, আরক্ত (রোষকষায়িত দৃষ্টি); ২. রঞ্জিত, রংযুক্ত।

কষাটে

কষাটে [ kaṣāṭē ] বিণ. ১. ঈষত্ কষায় স্বাদযুক্ত; ২. বিস্বাদ। [বাং. কষা৫ + টে]।

কষাকষি

কষাকষি [ kaṣā-kaṣi ] বি. ১. তাড়না; ২. টানাটানি; পীড়াপীড়ি (মন কষাকষি, দর কষাকষি)। [বাং. কষা৪ + কষা৪ + ই]।