ক

কষ্টি

কষ্টি [ kaṣṭi ] বি. ১. পরীক্ষণ; যাচাই করা; ২. যে কালো মসৃণ পাথরে ঘষে সোনা পরীক্ষা করা হয়, নিকষ (কষ্টিপাথর)। [সং. √ কষ্ + তি; তু. হি. কসৌটী]। কষ্টিপাথর–বি. সোনা পরীক্ষা করার জন্য ব্যবহৃত কালো মসৃণ পাথর।
ক

কষ্টসাধ্য

কষ্টসাধ্য–বিণ. কষ্ট করে নির্বাহ বা সম্পাদন করতে হয় এমন, দুষ্কর।
ক

কষ্টসহ

কষ্টসহ, কষ্টসহিষ্ণু–বিণ. কষ্ট সহ্য করতে পারে এমন। কষ্টসাধ্য–বিণ. কষ্ট করে নির্বাহ বা সম্পাদন করতে হয় এমন, দুষ্কর। কষ্টার্জিত–বিণ. বহু কষ্টে অর্জন করা হয়েছে এমন।
ক

কষ্টদায়ক

কষ্টদায়ক–বিণ. কষ্টকর, যাতে কষ্ট বা যন্ত্রণা ভোগ হয় এমন।
ক

কষ্টজীবী

কষ্টজীবী (-জীবিন্)–বিণ. বহু কষ্টে দুঃখ ভোগ করে বেঁচে থাকে বা জীবিকা অর্জন করে এমন।
ক

কষ্টকল্পনা

কষ্টকল্পনা–বি. সহজসাধ্য বা স্বাভাবিক নয় এমন কল্পনা।