ক কসাই কসাই [ kasāi ] বি. ১. পশুহননকারী মাংসবিক্রেতা, যে পশু হত্যা করে তার মাংস বিক্রয় করে; ২. (আল.) অতি নির্মম ব্যক্তি। [আ. কসাঈ]। কসাইখানা–বি. পশুহত্যার স্হান; পশুর মাংসের দোকান। কসাইগিরি–বি. কসাইয়ের ব্যাবসা; হৃদয়হীন আচরণ।
ক কসরত্ কসরত্ (বর্জি.), কসরত [ kasarat, kasarata ] বি. ১. ব্যায়ামের কৌশল; ২. কায়দা, কৌশল (দড়ির উপর নানা কসরত দেখাল)। [আ. কস্রত্]।
ক কসরত কসরত, (বর্জি.) কসরত্ [ kasarata, kasarat ] বি. ১. ব্যায়ামের কৌশল; ২. কায়দা, কৌশল (দড়ির উপর নানা কসরত দেখাল)। [আ. কস্রত্]।
ক কসম কসম [ kasama ] বি. শপথ, দিব্যি (কসম খেয়ে বলছি, আমি এ কাজ করিনি)। [আ. কসম্]। কসম খাওয়া–ক্রি. বি. শপথ করা, দিব্যি গালা।
ক কসবা কসবা [ kasabā ] বি. ১. গ্রামের চেয়ে বড় কিন্তু শহরের চেয়ে ছোট বসতি; সমৃদ্ধ গ্রাম; ২. গণ্ডগ্রাম। [আ. কস্বাহ্]।
ক কষ্টেসৃষ্টে কষ্টেসৃষ্টে [ kaṣṭē-sṛṣṭē ] ক্রি-বিণ. কায়ক্লেশে, বহুকষ্টে; কোনোক্রমে (‘কষ্টেসৃষ্টে দিন চলে যায়’: সু. বা.)। [সং. কষ্ট + বাং. এ + বাং. সৃষ্ট (সহচর শব্দ) + বাং. এ]।