কাটা ঘায়ে নুনের ছিটা
কাটা ঘায়ে নুনের ছিটা–অসহ্য কষ্ট বা যন্ত্রণার উপর আঁতে ঘা দিয়ে কথা বা তিরস্কার।
কাটা
কাটা [ kāṭā ] ক্রি. ১. কর্তন বা ছেদন করা (কাঠ কাটা, গাছ কাটা); ২. খণ্ডন করা (যুক্তি কাটা); ৩. প্রতিবাদ করা (কথা কাটা-কাটি); ৪. রেখা টেনে বাতিল করা (ভুল উত্তর কাটা); ৫. দূর হওয়া (মেঘ কেটে যাবে, তুমি কেটে পড়ো, নেশা কেটে গেছে); ৬. অকেজো বা বাতিল হওয়া (বালব কেটে গেছে); ৭. খনন করা (পুকুর কাটা, কুয়ো কাটা, খাল কাটা); ৮. অঙ্কন করা, আঁকা (লাইন কাটা, দাগ কাটা); ৯. রচনা করা (ছড়া কাটা, ফোঁটা বা তিলক কাটা); ১০. লিখে দেওয়া (চেক কাটা); ১১. প্রস্তুত করা বা বিন্যাস করা (পথ কাটা, টেরি কাটা, সিঁথি কাটা, ছানা কাটা, সুতো কাটা); ১২....