ক

কাটিখাল

কাটিখাল [ kāṭi-khāla ] বি. মানুষের কাটা খাল বা জলপথ। [বাং. কাটা + খাল]।
ক

কাটারি

কাটারি [ kāṭāri ] বি. কাটবার অস্ত্রবিশেষ, দা। [সং. কর্তরী]।
ক

কেটে পড়া

কেটে পড়া–ক্রি. বি. (কথ্য) বিপদ বা অসুবিধা বুঝে পালিয়ে যাওয়া; দূর হওয়া (তুমি এখন এখান থেকে কেটে পড়ো তো)।
ক

কাটানো

কাটানো–ক্রি. কর্তন বা ছেদন করানো; অতিবাহিত করা (দিন কাটানো); উত্তীর্ণ হওয়া বা মুক্ত করা (বিপদ কাটানো); বেচা (মাল কাটানো); ক্রয় করানো (টিকিট কাটানো)। ☐ বি. বিণ. উক্ত সমস্ত অর্থে।
ক

কাটান

কাটান–বি. (উচ্চা. কাটান) রেহাই, অব্যাহতি (এ থেকে আর কাটান নেই); পরিশোধ।
ক

কাটাকাটি

কাটাকাটি–বি. হানাহানি, মারামারি, তর্কাতর্কি।
ক

কাটাকাপড়

কাটাকাপড়–বি. পোশাক তৈরি করার উপযোগী কাটা ছিটে, cut-piece ছিটকাপড়।
ক

কাটাই

কাটাই, কাটনি, কাটুনি–বি. কাটবার খরচ।
ক

কাটনি

কাটনি, কাটুনি, কাটাই–বি. কাটবার খরচ।