কাঠকু়ড়নি

কাঠকু়ড়নি, কাঠকুড়ানি–বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে।

কাঠকুড়ানি

কাঠকুড়ানি, কাঠকু়ড়নি–বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে।

কাঠ-কাঠ

কাঠ-কাঠ–বিণ. কাঠের মতো শুষ্ক, শক্ত ও লাবণ্যহীন।

কাঠ

কাঠ [ kāṭha ] বি. গাছের কঠিন অংশ, কাষ্ঠ। ☐ বিণ. ১. কাঠের মতো অনড় ও নিস্পন্দ (ভয়ে কাঠ); ২. অসাড়, শক্ত (মরে কাঠ); ৩. রসহীন (শুকিয়ে কাঠ); ৪. অবাক, নিস্তব্ধ। [সং. কাষ্ঠ]। কাঠকয়লা–বি. কাঠ পুড়িয়ে তৈরি কয়লা। কাঠ-কাঠ–বিণ. কাঠের মতো শুষ্ক, শক্ত ও লাবণ্যহীন। কাঠকুড়ানি, কাঠকু়ড়নি–বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে। কাঠখড়–বি. কাঠ ও শুকনো তৃণ; পোড়াবার উপকরণ; জোগাড়যন্ত্র। অনেক কাঠখড় পোড়ানো–বহু চেষ্ঠা ও পরিশ্রম করা। কাঠখোলা–বি. বালিহীন ভাজার পাত্র, বালি, তেল ইত্যাদি ছাড়াই কেবল তাপে ভাজার পাত্র; (কাঠখোলায় ভাজা চিঁড়ে)। কাঠগড়া–বি. আদালতে কাঠের রেলিংযুক্ত সাক্ষীর মঞ্চ, dock. কাঠগোলা–বি. কাঠের আড়ত। কাঠগোলাপ–বি. গন্ধহীন...

কাট্য

কাট্য [ kāṭya ] বিণ. কাটবার যোগ্য, খণ্ডনীয় (তু. অকাট্য)। [বাং. √ কাট্ + সং. য]।

কাটুরকুটুর

কাটুরকুটুর [ kāṭura-kuṭura ] বি. অব্য. কাটবার বা কাটাকাটি করার মৃদু, অনুচ্চ শব্দ।

কাটুনি

কাটুনি, কাটিম [ kāṭuni, kāṭima ] যথাক্রমে কাটনি ও কাঠিম-এর চলিত রূপ।

কাটিম

কাটিম, কাটুনি [ kāṭima, kāṭuni ] যথাক্রমে কাঠিম ও কাটনি -র চলিত রূপ।

কাটিগঙ্গা

কাটিগঙ্গা [ kāṭi-gaṅgā ] বি. কাটা খাল। [বাং. কাটা + গঙ্গা]।