কান১, কানু [ kāna১., kānu ] বি. কানাই, কৃষ্ণ। [প্রাকৃ. কণ্হ্ < সং. কৃষ্ণ]। কান২ [ kāna ] বি. ১. শ্রবণেন্দ্রিয়; ২. সেতার, এসরাজ, বেহ্বালা প্রভৃতি বাদ্যযন্ত্রের চাবি; ৩. কানের অলংকারবিশেষ। [সং. কর্ণ]। কান কাটা যাওয়া–(আল.) ক্রি. পরাজিত হওয়া; অপমানিত হওয়া (তোর জন্য আমার কান কাটা গেল)। কান-কাটা–বিণ. নির্লজ্জ, বেহায়া। কান খাড়া করা–ক্রি. বি. শোনার জন্য উত্কর্ণ হওয়া। কান দেওয়া–ক্রি বি শোনা; মনোযোগ দেওয়া; গ্রাহ্য করা (ওর কথায় কান দিয়ো না)। কান ধরা–ক্রি. বি. তিরস্কার বা অপমান করার জন্য কানে হাত দেওয়া। কান পাকা–ক্রি. বি. কানের ভিতরে পূঁজ জমা। কান পাতা–ক্রি. বি. (গোপনে) শোনার জন্য প্রস্তুত হওয়া। কান ভাঙানো–ক্রি. বি....