ক

কানখুশকি

কানখুশকি, কানখুস্কি–বি. কানের খোল বের করার ধাতুনির্মিত কাঠি।
ক

কানকোটারি

কানকোটারি–বি. কেন্নো, কীটবিশেষ-এই কীট কানে প্রবেশ করে বলে কেউ কেউ মনে করে।
ক

কানে লাগা

কানে লাগা–ক্রি. বি. বিশ্বাসের যোগ্য বলে মনে হওয়া (কথাটা তার কানে লাগল); শ্রুতিমধুর মনে হওয়া।
ক

কানে ধরে বলা

কানে ধরে বলা–ক্রি. বি. বিশেষভাবে বা তিরস্কারপূর্বক মনোযোগী করানো।
ক

কানে তোলা

কানে তোলা–ক্রি. বি. শোনানো (সে মনিবের কানে কথাটা তুলল); ২. গ্রাহ্য করা (সে কানো কথাই কানে তুলছে না)।
ক

কানে তালা লাগা

কানে তালা লাগা–ক্রি. বি. দুর্বলতার জন্য বা ভয়ানক গোলমালে কানে কিছু শুনতে না পাওয়া।
ক

কান মলা

কান মলা–ক্রি. বি. (শাস্তিস্বরূপ বা অপমান করার জন্য) কান মুচড়ে দেওয়া; অপমান করা; শোচনীয়ভাবে পরাজিত করা।
ক

কান ভারী করা

কান ভারী করা–ক্রি. বি. গোপনে নিন্দা করে কারও বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করা।