ইহজন্ম

ইহজন্ম, ইহজীবন–বি. এই জীবন; পৃথিবীতে এই জন্ম।

ইহকাল

ইহকাল–বি. জন্ম থেকে  মৃত্যু পর্যন্ত সময়; এই জীবন বা জন্ম, জীবিতকাল।

ইস্পাত

ইস্পাত [ ispāta ] বি. কারবন বা অঙ্গার দিয়ে কঠিন-করা লোহা, steel. [পো. espada]। ইস্পাতি–বিণ, ইস্পাতেতৈরি (‘ইস্পাতী রেলের’: অ. চ.)।

ইহজগত্

ইহজগত্, ইহলোক–বি. এই পৃথিবী; পৃথিবী; মনুষ্যলোক, মর্তলোক (ইহলোক ত্যাগ করা)।

ইহ

ইহ [ iha ] ক্রি-বিণ. এই স্হানে বা সময়ে; এই জগতে। বিণ. এই, উপস্হিত (‘ছাড় ইহ বাত’: গো. দা)। [সং. ইদম্ + হ্]। ইহকাল–বি. জন্ম থেকে  মৃত্যু পর্যন্ত সময়; এই জীবন বা জন্ম, জীবিতকাল। ইহজগত্, ইহলোক–বি. এই পৃথিবী; পৃথিবী; মনুষ্যলোক, মর্তলোক (ইহলোক ত্যাগ করা)। ইহজন্ম, ইহজীবন–বি. এই জীবন; পৃথিবীতে এই জন্ম।

ইস্পাতি

ইস্পাতি–বিণ, ইস্পাতেতৈরি (‘ইস্পাতী রেলের’: অ. চ.)।

ইস্তিরি

ইস্তিরি, ইস্ত্রি [ istiri, istri ] বি. বস্ত্রাদি মসৃণ ও চকচকে করা, বস্ত্রাদি মসৃণ ও চকচকে করার জন্য ধাতুনির্মিত যন্ত্রবিশেষ। [পো. estirar]।

ইস্তাহার

ইস্তাহার [ istāhāra ] বি. বিজ্ঞপ্তি; প্রচারপত্র; বিজ্ঞাপন। [আ. ইশ্তিহার]।

ইস্তামাল

ইস্তামাল [ istāmāla ] বি. ১. ব্যবহার; ২. অভ্যাস; ৩. অনুশীলন। [অ. ইস্তামাল]।