অকলঙ্ক

অকলঙ্ক–বিণ. কলঙ্কশূন্য, নির্দোষ, অনিন্দা (‘অকলঙ্ক নামে তব কলঙ্ক রটিবে’)। [সং. ন+কলঙ্ক]। সমার্থক শব্দঃ কলঙ্কশূন্য অকলঙ্কিত নিষ্কলঙ্ক অমলিন পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ শুভ পবিত্র শুদ্ধ শুচি অকলুষিত নিষ্কলুষ অকলুষ

অকর্মার ধাড়ি

অকর্মার ধাড়ি–বি. অত্যন্ত অলস ব্যক্তি; একেবারে অকর্মণ্য ও অলস ব্যক্তি।

অকর্মা

অকর্মা বিণ.  ১. কর্মহীন;  ২. অলস;  ৩. অকর্মণ্য। বি. অকর্মণ্য ব্যক্তি।

অকূল

অকূল–বিণ. পার বা তীর নেই যার, অপার, অসীম (অকূল সমুদ্র)। বি.  ১. সমুদ্র;  ২. (আল.) বিষম বিপদ (অকূলে পড়া)। [সং. ন+কূল]।

অকূপার

অকূপার–বি.  ১. সমুদ্র;  ১. কূর্ম, কচ্ছপ। [সং. ন+কূ (ভূখণ্ড বা পৃথিবী)+পার, অর্থাত্ পারে পৃথিবী বা স্হলভাগ নেই যার]।

অকুশল

অকুশল–বি. অমঙ্গল। বিণ. অপটু, কুশল বা দক্ষ নয় এমন। [সং. ন+কুশল]।