অকাতরে

অকাতরে–ক্রি-বিণ. ১. অক্লেশে, অনায়াসে (অকাতরে দান করা); ২. অকুণ্ঠচিত্তে;  ৩. অবাধে (অকাতরে ঘুমাছে)।

অকাণ্ডে

অকাণ্ডে–ক্রি-বিণ.  ১. হঠাত্, অকস্মাত্; ২. বিনা কারণে।

অকৃত্যকারী

অকৃত্যকারী–বিণ. কূকর্মকারী, যে অকাজ বা কূকাজ করে।

অকাণ্ড

অকাণ্ড বি. গুঁড়ি বা কাণ্ডহীন বৃক্ষ। বিণ.  ১. অঘটনীয়;  ২. আকস্মিক, অতর্কিত;  ৩. কাণ্ডহীন। [সং. ন+কাণ্ড]।

অকৃত্য

অকৃত্য–বিণ. অকর্তব্য, যা কৃত্য বা করনীয় নয়। বি. অকাজ; কুকাজ। [সং. ন+কৃত্য]।

অকাট্য

অকাট্য–বিণ. যা কাটা বা খণ্ডন করা যায় না, অখণ্ডনীয় (অকাট্য যুক্তি)। [সং. ন+বাং. কাট্য (প্রাক্. √ কট্ট থেকে)]।

অকৃতোদ্বাহ

অকৃতোদ্বাহ–বিণ. (পুং) অবিবাহিত, উদ্বাহ অর্থাত্ বিবাহ করেনি এমন। [সং. ন+কৃত+উদ্বাহ]।

অকাট

অকাট–আকাট-এর রূপভেদ।