অ অনুভূ অনুভূ [ anubhū ] বি. (জ্যোতি.) গ্রহ-উপগ্রহের বিশেষত চন্দ্রের কক্ষ বা পরিক্রমণপথের যে বিন্দুটি পৃথিবীর নিকটতম, perigee. [সং. অনু + √ ভূ + ধ্বিপ্]।
অ অনুষ্ঠাতা অনুষ্ঠাতা [ anuşţhātā ] (-তৃ) বি. বিণ. অনুষ্ঠানকারী, উদ্যোক্তা; সম্পাদক। [সং. অনু + √ স্হা + তৃ]। স্ত্রী. অনুষ্ঠাত্রী বি. বিণ. অনুষ্ঠানকারিণী।
অ অনুষ্টুপ অনুষ্টুপ, অনুষ্টুভ [ anu-şţupa, anu-şţubha ] বি. সংস্কৃত ছন্দোবিশেষ। [সং. অনু + √ স্তুভ্+ক্বিপ্]।
অ অনুভাব অনুভাব [ anu-bhāba ] বি. ১. প্রভাব; মহিমা; মাহাত্ম্য; ২. মানসিক অভিপ্রায়সূচক ভাবভঙ্গি; ৩. সুখ বা আনন্দের অনুভূতি (‘কামুক পরশে যতেক অনুভব’: গো. দা.) ৪. (অল.) স্হায়িভাবের উদ্ভবজনিত দৈহিক বিকারাদির সঞ্চার sensation. [সং. অনু + √ ভূ + অ (ঘঞ্)]।
অ অনুভাবী অনুভাবী [ anu-bhābī ] (-বিন্) বি. বিণ. ১. অনুভবকারী; ২. পরে ঘটে এমন। [সং. অনু + √ ভূ + ইন্]।