অ অনুষ্ঠেয় অনুষ্ঠেয়–বিণ. নির্বাহ করা উচিত বা করার যোগ্য, অনুষ্ঠানযোগ্য (প্রতিদিনের অনুষ্ঠেয় কর্ম)। বি. অনুষ্ঠান।
অ অনুষ্ঠান অনুষ্ঠান [ anuşţhāna ] বি. ১. আরম্ভ; উদ্যোগ; ২. ক্রিয়াকর্ম, উত্সবাদি কর্মের সম্পাদন; নির্বাহ। [সং. অনু + √ স্হা + অন]। বিণ. অনুষ্ঠিত, অনুষ্ঠেয়।
অ অনুভূতি অনুভূতি [ anu-bhūti ] বি. উপলব্ধি; অনুভব; ইন্দ্রিয়ের বোধ, feeling (বি. প.)। [সং. অনু + √ ভূ + তি]। বিণ. অনুভূতিপ্রবণ, অনুভূতিহীন, অনুভূত।