অ অপ্রতিষ্ঠিত অপ্রতিষ্ঠিত–বিণ. খ্যাতিহীন; প্রতিষ্ঠা বা প্রতিপত্তি নেই এমন; স্হাপিত হয়নি এমন। বি. অপ্রতিষ্ঠা।
অ অপ্রতুল অপ্রতুল [ apratula ] বি. ১. অপ্রাচুর্য; অভাব, অনটন, টানাটানি; ২. অসংগতি। [সং. ন + প্রতুল]। বি. অপ্রতুলতা।
অ অপার অপার [ apāra ] বিণ. ১. পার বা কূল নেই এমন, পারহীন, অকূল (অপার সমুদ্র); ২. অসীম (অপার দুঃখ)। [সং. ন + পার].
অ অপ্রতিষ্ঠ অপ্রতিষ্ঠ [ apratişţha ] বিণ. ১. অখ্যাত; প্রতিপত্তিহীন; ২. স্হির হয়ে বসতে পারেনি এমন; ৩. প্রতিষ্ঠিত হয়নি এমন। [সং. ন + প্রতিষ্ঠা]। বিণ. অপ্রতিষ্ঠিত। বি. অপ্রতিষ্ঠা।
অ অপ্রতিরোধ্য অপ্রতিরোধ্য [ aprati-rōdhya ] বিণ. প্রতিরোধ করা বা নিবারণ করা বা এড়ানো যায় না এমন (অপ্রতিরোধ্য বাসনা)। [সং. ন + প্রতিরোধ্য (প্রতি + √ রুধ্ + য)।