অ অপারদর্শী অপারদর্শী [ apāra-darśī ] (-র্শিন্) বিণ. অদক্ষ, পটু নয় এমন। [সং. ন + পারদর্শিন্]। বি. অপারদর্শিতা।
অ অপ্রত্যয় অপ্রত্যয় [ apratyaỷa ] বি. অবিশ্বাস, প্রত্যয়ের বা বিশ্বাসের অভাব, সন্দেহ। [সং. ন + প্রত্যয়]। বিণ. অপ্রত্যয়ী।
অ অপ্রত্যক্ষ অপ্রত্যক্ষ [ apratyakşa ] বিণ. ১. ইন্দ্রিয়ের অগোচর, অতীন্দ্রিয়; ২. প্রত্যক্ষ নয় এমন, পরোক্ষ। [সং. ন + প্রত্যক্ষ]।
অ অপারক অপারক, অপারগ [ apāraka, apāraga ] বিণ. পারক নয় এমন অর্থাত্ অক্ষম, অসমর্থ (ঘোষীভবন বা vocalization এর জন্য অপারক শব্দটি অপারগ হয়েছে)। [সং. ন + পারক]।
অ অপ্রতিহত অপ্রতিহত [ aprati-hata ] বিণ. ব্যাহত বা বাধাপ্রাপ্ত হয়নি এমন, অবাধ, অব্যাহত (অপ্রতিহত গতি, অপ্রতিহত প্রভাব)। [সং. ন + প্রতিহত]।
অ অপায় অপায় [ apāỷa ] বি. ১. বিচ্ছেদ; ২. দুঃখ; ক্ষতি; অমঙ্গল; ৩. মৃত্যু; বিনাশ; ৪. বাধা, বিঘ্ন। [সং. অপ + √ ই + অ]।