হরিতালী

হরিতালিকা, হরিতালী [ hari-tālikā, hari-tālī ] বি. ১ ছায়াপথ; ২ ভাদ্র মাসের শুক্লা চতুর্থী বা নষ্টচন্দ্রের তিথি। [সং. হরিতাল + ক + আ, ঈ]।

হরিতালিকা

হরিতালিকা, হরিতালী [ hari-tālikā, hari-tālī ] বি. ১ ছায়াপথ; ২ ভাদ্র মাসের শুক্লা চতুর্থী বা নষ্টচন্দ্রের তিথি। [সং. হরিতাল + ক + আ, ঈ]।

হরিতাল

হরিতাল [ hari-tāla ] বি. ১ পারদযুক্ত পীতবর্ণ বিষাক্ত ধাতব পদার্থবিশেষ; ২ পীতবর্ণ পাখিবিশেষ, হরিয়াল। [সং. হরি + তাল]।

হরিণবাড়ি

হরিণবাড়ি [ hariṇa-bāḍ়i ] বি. প্রাচীন কলকাতার প্রসিদ্ধ জেলখানা; জেলখানা।

হরি ঘোষের গোয়াল

হরি ঘোষের গোয়াল [ hari ghōṣēra gōẏāla ] (নদিয়ার হরি ঘোষ নামক জনৈক গোপের দান-করা গোশালায় প্রতিষ্ঠিত রঘুনাথ শিরোমণির চতুষ্পাঠীতে সমবেত বহুসংখ্যক ছাত্রের কোলাহল থেকে, মতান্তরে কলকাতার দানবীর হরি ঘোষের অতিথিশালার বহুসংখ্যক নিষ্কর্মা অতিথির কোলাহল থেকে) (আল.) অলস ও নিষ্কর্মা লোকজনের কোলাহলপূর্ণ আড্ডা।

হরকত

হরকত [ hara-kata ] বি. বাধা, প্রতিবন্ধক। [আ. হর্কত্]।

হয়রানি

হয়রানি বি. ব্যর্থ পরিশ্রম, ব্যর্থ ঘোরাঘুরি।

হরপ

হরফ, হরপ [ harapha, harapa ] বি. বর্ণমালার লেখ্য সংকেত বা রূপ, অক্ষর। [আ. হর্ফ্]।

হরফ

হরফ, হরপ [ harapha, harapa ] বি. বর্ণমালার লেখ্য সংকেত বা রূপ, অক্ষর। [আ. হর্ফ্]।

হররা

হররা [ hararā ] বি. (আনন্দাদির) প্রাচুর্যসূচক উচ্চ কোলাহল। [দেশি]।