সুবর্ণ
সুবর্ণ [ subarṇa ] বি. 1 হলদে রঙের ধাতুবিশেষ, সোনা; 2 স্বর্ণমুদ্রা, মোহর; 4 স্বর্ণের বা স্বর্ণমুদ্রার প্রাচীন পরিমাণবিশেষ (=মাষা); 4 ধন, সম্পত্তি; 5 সুন্দর রং; 6 সুন্দর অক্ষর। ☐ বিণ. 1 সুন্দর বর্ণবিশিষ্ট; 2 সুন্দর অক্ষরযুক্ত। [সং. সু + বর্ণ]। সুবর্ণকার বি. স্বর্ণকার, স্যাকরা। সুবর্ণজয়ন্তী দ্র জয়ন্তী। সুবর্ণবণিক বি. স্বর্ণব্যবসায়ী; হিন্দু জাতিবিশেষ, সোনার বেনে। সুবর্ণময় বিণ. সোনা দিয়ে তৈরি; সোনায় ভরা। সুবর্ণ সুযোগ বি. শ্রেষ্ঠ বা দুর্লভ সুযোগ। [ইং. golden opportunity র অনুবাদ]।