স সুবাস সুবাস [ subāsa ] বি. উত্তম গন্ধ; সৌরভ (‘নবীন উষার পুষ্পসুবাস’: রবীন্দ্র)। ☐ বিণ. উত্তম গন্ধযুক্ত; সৌরভযুক্ত। [সং. সু + বাস]। সুবাসিত বিণ. উত্তম গন্ধযুক্ত; উত্তম গন্ধযুক্ত করা হয়েছে এমন (সৌরভে সুবাসিত)। সুবাসিনী বিণ. (স্ত্রী.) সৌরভময়ী।
স সুবাদ সুবাদ [ subāda ] বি. 1 সম্পর্ক, সম্বন্ধ (গ্রাম সুবাদে ভাই); 2 উপলক্ষ্য (কাজের সুবাদে আসা)। [দেশি]।
স সুবা সুবা [ subā ] বি. প্রদেশ, বাদশাহি আমলে দেশের রাজনীতিক বিভাগ। [আ.]। সুবাদার বি. 1 প্রাদেশিক শাসনকর্তা; 2 সিপাহিদের নেতা। সুবাদারি বি. সুবাদারের পদ বা কাজ।