সুর
সুর1 [ sura ] বি. 1 স্বর (নাকি সুর); 2 সংগীতে নিয়ন্ত্রিত ধ্বনি (গানের বা বাঁশির সুর)। [সং. স্বর]। সুরফাঁকতাল বি. সংগীতের দশ মাত্রার তালবিশেষ। সুরবাহার বি. বাদ্যযন্ত্রবিশেষ। [সং. সূর + ফা. বহার]। সুরবোধ বি. সংগীতে সুরের বৈশিষ্ট্য সম্বন্ধে জ্ঞান। সুরসপ্তক বি. সা রে গা মা পা ধা নি-স্বরগ্রামের এই সাতটি ধ্বনি। সুর2 [ sura ] বি. 1 দেবতা, অমর; 2 সূর্য। [সং. √ সু + র]। সুরকন্যা বি. 1 দেববালা; 2 স্বর্গের কুমারী। সুরগুরু বি. বৃহস্পতি। সুরতরু বু. কল্পবৃক্ষ। সুরধুনী, সুরনদী বি. দেবনদী, গঙ্গা। সুরপতি বি. দেবরাজ ইন্দ্র। সুরপুর, সুরপুরী বি. স্বর্গ, অমরাবতী। সুরবালা বি. সুরকন্যা -র অনুরূপ। সুরলোক...
সুবিধাবাদী
সুবিধাবাদী (-দিন্) বিণ. কোনো নীতির বালাই না রেখে যেদিকে সুবিধা বোঝে সেদিকেই যায় এমন, opportunist.