স সুরতি সুরতি1 [ surati ] বি. (প্রা. কা.) 1 রতি; 2 আলিঙ্গন। [দ্র. সুরত1]। সুরতি2 [ surati ] বি. ভাগ্যপরীক্ষামূলক জুয়াখেলাবিশেষ, লটারি। [পো. sorte]। সুরতি3 [ surati ] বি. তামাকচূর্ণ-মিশ্রিত পানের মশলাবিশেষ, সুখা। [হি.]।
স সুরত সুরত1 [ surata1 ] বি. রতিক্রীড়া, মৈথুন। [সং. সু + √ রম্ + ত]। সুরত2 [ surata2 ] বি. 1 চেহারা, আকৃতি; 2 ঢং, ধরন; 3 উপায়। [আ. সুরত্]। সুরতহাল বি. 1 ঘটনার প্রকৃত অবস্হা; 2 ঘটনাস্হল বা আদালতে এজাহার।
স সুরক্ষা সুরক্ষা [ surakṣā ] বি. 1 উত্তম রক্ষণ বা রক্ষণাবেক্ষণ (দেহের সুরক্ষা); 2 সংরক্ষণ; 3 প্রতিরক্ষা (সীমান্ত সুরক্ষা)। [সং. সু + রক্ষা]।