সুষুম্না

সুষুম্না [ suṣumnā ] বি. ইড়া ও পিঙ্গলার মধ্যবর্তী নাড়িবিশেষ যা মেরুদণ্ডের সঙ্গে সংলগ্ন। [সং. সুষু + √ ম্না + অ + আ]। সুষুম্নাকাণ্ড বি. মেরুদণ্ডের মধ্যস্হ শিরাগুচ্ছ বা নার্ভগুচ্ছ, spinal cord (বি.প.)।

সুষুপ্ত

সুষুপ্ত [ suṣupta ] বিণ. গভীর নিদ্রায় মগ্ন। [সং. সু + সুপ্ত]। সুষুপ্তি বি. গভীর নিদ্রা।

সুষমা

সুষমা [ suṣamā ] বি. (স্ত্রী.) লাবণ্য, সৌন্দর্য (দেবীমূর্তির সুষমা, সুষমামণ্ডিত আকৃতি)। [সং. সু + সম + আ]।

সুষম

সুষম [ suṣama ] বিণ. 1 সংগতিপূর্ণ; 2 সমতাযুক্ত; 3 যথাযোগ্য উপাদানবিশিষ্ট, balanced (সুষম খাদ্য); 4 সুন্দর; শোভন। [সং. সু + সম]। বি. সুষমতা।

সুষমতা

সুষমতা বি. সুষম । সুষম [ suṣama ] বিণ. 1 সংগতিপূর্ণ; 2 সমতাযুক্ত; 3 যথাযোগ্য উপাদানবিশিষ্ট, balanced (সুষম খাদ্য); 4 সুন্দর; শোভন। [সং. সু + সম]।

সুশ্রুত

সুশ্রুত [ suśruta ] বি. 1 আয়ুর্বেদগ্রন্হ-রচয়িতা প্রাচীন ঋষিবিশেষ; 2 তাঁর রচিত গ্রন্হ (সুশ্রুত সংহিতা)। [সং. সু + শ্রু + ত]।

সুলুপ

সুলুপ [ sulupa ] বি. এক-মাস্তুলের সমুদ্রগামী নৌকো বা ছোটো জাহাজবিশেষ। [ইং. sloop]।

সুলুক

সুলুক [ suluka ] বি. 1 ছিদ্র, রন্ধ্র; 2 সূত্র, clue. [ফা. সুরাগ্]। সুলুকসন্ধান বি. খোঁজখবর, কোনো বিষয়ের সূত্র বা খবর।