সূত্রকার

সূত্রকার বি. মূল সূত্রগ্রন্হের রচয়িতা (সূত্রকার পাণিনি)।

সূত্র

সূত্র [ sūtra ] বি. 1 সুতা, তন্তু; 2 ক্রম, গতিক, ব্যপদেশ (কর্মসূত্রে, সেই সূত্রে আলাপ); 3 বন্ধন (প্রাচ্য-প্রতীচ্যের যোগসূত্র); 4 সম্পর্ক (পরিণয়সূত্র); 5 ধারা, পরম্পরা (চিন্তাসূত্র); 6 খেই, সংকেত (সূত্র ধরিয়ে দেওয়া); 7 সংক্ষিপ্ত অথচ সারগর্ভ ও সংশয়যুক্ত সিদ্ধান্তযুক্ত বাক্য (পাণিনিসূত্র, বেদান্তসূত্র); 8 বিধি, নিয়ম (ব্যাকরণের সূত্র); 9 বিষয়নির্দেশ (সূত্র সংক্ষেপ করা); 10 (প্রধানত নাটকাদির) প্রস্তাবনা (সূত্রধার); 11 পইতে, উপবীত; 12 আরম্ভ, সূচনা (সূত্রপাত); 13 (বীজগ.) সহজে ও সংক্ষেপে অঙ্ক কষবার সংকেতবিশেষ, formula (বি. প.)। [সং. √ সূত্র্ + অ]। সূত্রকার বি. মূল সূত্রগ্রন্হের রচয়িতা (সূত্রকার পাণিনি)। সূত্রধর বি. ছুতোর। সূত্রধার বি. 1 ছুতোর; 2 (প্রাচীন নাটকে) নাট্যপ্রয়োজক প্রধান...

সূতিগৃহ

সূতিকাগার, সূতিকাগৃহ, সূতিগৃহ বি. আঁতুড় ঘর।

সূতিকাগৃহ

সূতিকাগার, সূতিকাগৃহ, সূতিগৃহ বি. আঁতুড় ঘর।

সূতিকাগার

সূতিকাগার, সূতিকাগৃহ, সূতিগৃহ বি. আঁতুড় ঘর।

সূতি

সূতি1 [ sūti1 ] বি. প্রসব, জন্ম। [সং. √ সূ + তি]। সূতিকা বি. 1 নবপ্রসূতা স্ত্রী; 2 (বাং.) প্রসূতির উদরাময় রোগবিশেষ। সূতিকাগার, সূতিকাগৃহ, সূতিগৃহ বি. আঁতুড় ঘর।

সূতপুত্র

সূতপুত্র বি. 1 সারথির পুত্র; 2 মহাবীর কর্ণ।

সূতক

সূতক বি. 1 উত্পত্তি, জন্ম; 2 জননাশৌচ, সন্তানপ্রসবজনিত অশৌচ।