সূনু

সূনু1 [ sūnu1 ] বি. 1 পুত্র, তনয়; 2 কনিষ্ঠ ভ্রাতা। [সং. √ সূ + ন]। সূনু2, সূনূ বি. (স্ত্রী.) তনয়া, কন্যা।

সূনা

সূনা [ sūnā ] বি. প্রাণীবধের স্হান, কসাইখানা। [সং. √ সূ + ক্ত + আ]।

সূদন

সূদন [ sūdana ] বি. বধ, হনন। ☐ বিণ. বধকারী (মধুসূদন)। [সং. √ সূদ্ + ণিচ্ + অন]।

সূরী

সূরী1 [ sūrī1 ] (-রিন্) বিণ. জ্ঞানী, বিচক্ষণ, বিদ্বান। [সং. ‘সূর (=সূর্য) উপাস্য যার’ এই অর্থে সূর + ইন্]। সূরী2 [ sūrī2 ] বি. (স্ত্রী.) 1 সূর্যপত্নী; 2 কুন্তী। [সং. সূর্য + ঈ]।

সূরি

সূরি [ sūri ] বি. 1 কবি; 2 পণ্ডিত (পূর্বসূরি); 3 জৈনগুরুগণের সাধারণ উপাধি। [সং. √ সূ + রি]।

সূর

সূর1 [ sūra1 ] বি. সূর্য। [সং. √ সূ + র]। সূর2 [ sūra2 ] বি. 1 পণ্ডিত, জ্ঞানী; 2 বীর। [সং. √ সূর্ + অ]।

সূত্রপিটক

সূত্রপিটক বি. বৌদ্ধধর্মগ্রন্হ সংগ্রহ, ত্রিপিটকের অন্যতম অংশ।

সূত্রপাত

সূত্রপাত বি. আরম্ভ, সূচনা (কাজের বা আলোচনার সূত্রপাত)।

সূত্রধার

সূত্রধার বি. 1 ছুতোর; 2 (প্রাচীন নাটকে) নাট্যপ্রয়োজক প্রধান নট।