সূর্যোদয়

সূর্যোদয় বি. ভোরে আকাশে সূর্যের প্রকাশ।

সূর্যাস্ত

সূর্যাস্ত বি. দিনের শেষে সূর্যের অদৃশ্য হওয়া।

সৃজনধর্মী

সৃজনধর্মী বিণ. সৃষ্টি করবার স্বভাব বা শক্তিবিশিষ্ট (সৃজনধর্মী চিত্তবৃত্তি)।

সৃজন

সৃজন [ sṛjana ] বি. সৃষ্টি, নির্মাণ, রচনা (সৃজনশক্তি, চরিত্রসৃজন)। [বাংলা শব্দ < সং. √ সৃজ্]। সৃজনধর্মী বিণ. সৃষ্টি করবার স্বভাব বা শক্তিবিশিষ্ট (সৃজনধর্মী চিত্তবৃত্তি)। সৃজনশীল বিণ. সৃজনীশক্তিবিশিষ্ট; সৃষ্টিশীল (সৃজনশীল প্রতিভা)। বি. সৃজনশীলতা। সৃজনীশক্তি বি. সৃষ্টি করবার ক্ষমতা। সৃজা ক্রি. (কাব্যে) সৃষ্টি করা ('সৃজিলা অপূর্ব ব্যূহ শচীকান্ত বলী': মধু.)। সৃজিত বিণ. সৃষ্টি করা হয়েছে এমন।