সেও

সেও, সেউ [ sēō, sēu ] বি. আপেল ফল। [হি. সেব্]।

সেমতি

সেমত, সেমতি ক্রি. বিণ. সেই রকম।

সেখান

সেখান বি. সেই স্হান বা জায়গা।

সেকেলে

সেকেলে বিণ. প্রাচীনকালের; প্রাচীনপন্হী।

সেকাল

সেকাল বি. অতীত কাল, প্রাচীন কাল।

সেই

সেই বিণ. পূর্বোক্ত (সেই দিন, সেই লোক)। ☐ সর্ব. 1 তাই (সেই বেশ হবে); 2 সেই সময় (সেই থেকে)। ☐ অব্য. (সমু.) 1 শেষ পর্যন্ত, যখন (‘সেই তো মল খসালি’); 2 অমনি, সঙ্গে সঙ্গে (সেই সে এল সেই সে লুকিয়ে পড়ল)।

সে

সে [ sē ] সর্ব. (পুং. ও স্ত্রী.) নির্দিষ্ট ব্যক্তি (‘আমারে যেন সে ডেকেছে’: রবীন্দ্র)। ☐ বিণ. 1 সেই, উক্ত, নির্দিষ্ট (সে বস্তু, সেখান, সেদিন); 2 অতীত (সেকাল)। [সং. সঃ, সা]। সেই বিণ. পূর্বোক্ত (সেই দিন, সেই লোক)। ☐ সর্ব. 1 তাই (সেই বেশ হবে); 2 সেই সময় (সেই থেকে)। ☐ অব্য. (সমু.) 1 শেষ পর্যন্ত, যখন (‘সেই তো মল খসালি’); 2 অমনি, সঙ্গে সঙ্গে (সেই সে এল সেই সে লুকিয়ে পড়ল)। সেকাল বি. অতীত কাল, প্রাচীন কাল। সেকেলে বিণ. প্রাচীনকালের; প্রাচীনপন্হী। সেখান বি. সেই স্হান বা জায়গা। সেখানকার, (আঞ্চ.) সেখানের বিণ. সেই স্হানের। সেথা, সেথায় ক্রি. বিণ. (কা. বা...