স সেচন সেচন [ sēcana ] বি. 1 জল ছিটানো, সিঞ্চন (‘সেচন কোরো গন্ধবারি’ : রবীন্দ্র); 2 ভেজানো। [সং. √ সিচ্ + অন]। সেচক বিণ. বি. সেচনকারী।
স সেচ সেচ [ sēca ] বি. 1 সেচন; 2 শস্যখেতে খাল-বিল-কুয়ো-নলকূপ ইত্যাদির জল সরবরাহ (সেচের ব্যবস্হা, সেচকর, সেচবিহীন জমি)। [সং. √ সিচ্]।
স সেগুন সেগুন [ sēguna ] বি. আসবাবপত্র নির্মাণে ব্যবহৃত মূল্যবান বৃক্ষবিশেষ বা তার কাঠ। [সং. শাক-তু. হি. সাগন]।
স সেকেণ্ড সেকেণ্ড [ sēkēṇḍa ] বি. কালপরিমাণবিশেষ (1 সেকেণ্ড = 1/6 মিনিট = 2 1/2 বিপল)। ☐ বিণ. দ্বিতীয় (সেকেণ্ড ক্লাস)। [ইং. second]।
স সেঁকা সেকা, সেঁকা [ sēkā, sēn̐kā ] ক্রি. ধীরে ধীরে গরম তাপ প্রয়োগ করা; তাপপ্রয়োগদ্বারা তৈরি করা (রুটি সেকা)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে। [সেক দ্র]।
স সেক সেক [ sēka ] বি. 1 সেচন, সিঞ্চন (সদবারিসেক); 2 (বাং.) ধীরে ধীরে তাপপ্রয়োগ (গরম জলের সেক)। [সং. √ সিচ্ + অ]।
স সেঁধুনো সেঁধানো, সেঁধুনো [ sēn̐dhānō, sēn̐dhunō ] ক্রি. (গ্রা.) প্রবেশ করা বা করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [< সং. সিক্ত]।
স সেঁধানো সেঁধানো, সেঁধুনো [ sēn̐dhānō, sēn̐dhunō ] ক্রি. (গ্রা.) প্রবেশ করা বা করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [< সং. সিক্ত]।
স সেঁতানো সেঁতানো [ sēn̐tānō ] ক্রি. সিক্তপ্রায় হওয়া, স্যাঁতসেঁতে হয়ে ওঠা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [< সং. সিক্ত]।
স সেঁজতি সেঁজুতি, সেঁজতি [ sēn̐juti, sēn̐jati ] বি. 1 সন্ধ্যাপ্রদীপ; 2 সন্ধ্যাবেলা দেবোদ্দেশে প্রজ্বলিত প্রদীপ বা দীপপ্রজ্বালন। [সং. সন্ধ্যাবর্তি]।