সেনাধ্যক্ষ

সেনাধ্যক্ষ, সেনানায়ক, সেনাপতি বি. সৈন্যদলের পরিচালক।

সেনা

সেনা [ sēnā ] বি. সৈন্য, সৈন্যদল। [সং. √ সি + ন + আ]। সেনাধ্যক্ষ, সেনানায়ক, সেনাপতি বি. সৈন্যদলের পরিচালক। সেনানিবাস, সেনানিবেশ বি. সৈন্যদলের বাসস্হান; ছাউনি, শিবির। সেনানী বি. সেনাপতি; (বাং. প্রয়োগ) সৈন্যদল। সেনাশিবির বি. সৈন্যদলের অস্হায়ী বাসস্হান, ছাউনি।

সেন

সেন [ sēna ] 1 সমাসে উত্তরপদরূপে সেনা-শব্দের রূপ (যথা ভীমা সেনা যার = ভীমসেন, মহতী সেনা যার = মহাসেন); 2 বাঙালি হিন্দুর পদবিবিশেষ।

সেতুবন্ধ

সেতুবন্ধ বি. 1 হিন্দুতীর্থবিশেষ, রামেশ্বরের দক্ষিণস্হ দ্বীপশ্রেণি (কথিত আছে, রামচন্দ্র বানরসৈন্য নিয়ে লঙ্কায় যাবার জন্য সমুদ্রের উপর এই বাঁধ দিয়েছিলেন); 2 (আল.) সংযোগ (ঈশ্বর গুপ্ত বঙ্গসাহিত্যে মধ্যযুগের সঙ্গে বর্তমান যুগের সেতুবন্ধ রচনা করেছিলেন)।

সেতু

সেতু [ sētu ] বি. 1 সাঁকো, পুল; 2 বাঁধ। [সং. √ সি + তু]। সেতুবন্ধ বি. 1 হিন্দুতীর্থবিশেষ, রামেশ্বরের দক্ষিণস্হ দ্বীপশ্রেণি (কথিত আছে, রামচন্দ্র বানরসৈন্য নিয়ে লঙ্কায় যাবার জন্য সমুদ্রের উপর এই বাঁধ দিয়েছিলেন); 2 (আল.) সংযোগ (ঈশ্বর গুপ্ত বঙ্গসাহিত্যে মধ্যযুগের সঙ্গে বর্তমান যুগের সেতুবন্ধ রচনা করেছিলেন)।

সেতার

সেতার [ sētāra ] বি. তিনটি মূল তার ও কয়েকটি তরফের ছোটো তারযুক্ত বাদ্যযন্ত্রবিশেষ। [ফা. সিতার]। সেতারি বিণ. বি. সেতারবাদক।

সেতাব

সেতাব [ sētāba ] ক্রি-বিণ. শীঘ্র, জলদি। [ফা. শিতাব]।

সেতখানা

সেতখানা [ sēta-khānā ] বি. পায়খানা। [আ. সহত্খানহ্]।

সেট

সেট [ sēṭa ] বি. দফা, প্রস্হ, সুট (এক সেট বই বা গয়না)। [ইং. set]।