স সৈন্য সৈন্য [ sainya ] বি. 1 সৈনিক, সিপাই; 2 সেনাদল, ফৌজ। [সং. সেনা + য]। সৈন্যসামন্ত বি. সৈন্য ও সামন্ত নৃপতিগণ; সৈন্যদল। সৈন্যাধ্যক্ষ বি. সেনাপতি।
স সৈন্ধব সৈন্ধব [ saindhaba ] বিণ. 1 সমুদ্রজাত; 2 সিন্ধু প্রদেশজাত। [সং. সিন্ধু + অ]। সৈন্ধব লবণ (বাং.) একপ্রকার খনিজ লবণ, rock salt.
স সৈনিক সৈনিক [ sainika ] বি. 1 সৈন্যদলভুক্ত যোদ্ধা; 2 যোদ্ধা; 3 সিপাই; 4 সশস্ত্র প্রহরী। ☐ বিণ. সৈন্যদল-সম্বন্ধীয়, সামরিক (সৈনিক জীবন)। [সং. সেনা + ইক]।
স সেলুলয়েত সেলুলয়েত [ sēlu-laẏēta ] বি. রাসায়নিক প্রক্রিয়ায় প্রস্তুত শক্ত স্হিতিস্হাপক পদার্থবিশেষ। [ইং. celluloid]।
স সেলুন সেলুন [ sēluna ] বি. 1 যে-দোকানো চুলদাড়ি ছাঁটা হয়; 2 (সচ. উচ্চ পদস্হ ব্যক্তিদের ব্যবহারের জন্য নির্দিষ্ট) রেলের কামরাবিশেষ বা মোটরগাড়ি। [ইং. saloon]।
স সেলামি সেলামি বি. 1 মালিক মনিব উপরওয়ালা প্রভৃতিকে সম্মান প্রদর্শনার্থ দেয় অর্থাদি, নজরানা (জমিদারের সেলামি); 2 আইননির্দিষ্ট প্রাপ্যের অতিরিক্ত অর্থ (বাড়িওয়ালার সেলামি); 3 ঘুষ।