সোচ্চার

সোচ্চার [ sōccāra ] বিণ. 1 প্রবলভাবে উচ্চারিত বা উচ্চরবে ব্যক্ত (বেতনবৃদ্ধির দাবি সর্বত্র সোচ্চার); 2 অত্যন্ত মুখর (শ্রমিকগণ এ বিষয়ে সোচ্চার)। [বাং. স < সং. সহ + উচ্চার (=উচ্চারণ, কথন)]। (তু. অনুচ্চার)।

সোঁঞরা

সোঙরা, সোঁঞরা [ sōṅarā, sōn̐ñarā ] ক্রি. (প্রা. কা.) স্মরণ করা। [প্রাকৃ. √ সুমর্ < সং. + √ স্মৃ]। সোঙরন বি. স্মরণ।

সোঙরা

সোঙরা, সোঁঞরা [ sōṅarā, sōn̐ñarā ] ক্রি. (প্রা. কা.) স্মরণ করা। [প্রাকৃ. √ সুমর্ < সং. + √ স্মৃ]। সোঙরন বি. স্মরণ।

সোঁদাল

সোঁদাল [ sōn̐dāla ] বি. একরকম হলুদ রঙের ফুলের গাছ, কর্ণিকার। [দেশি]।

সোঁদা

সোঁদা [ sōn̐dā ] বিণ. শুকনো বা পোড়া মাটিতে জল পড়ে উত্পন্ন গন্ধের মতো (সোঁদা গন্ধ)। [সং. সৌগন্ধ > সোঁদ + বাং. আ]।

সোঁটা

সোঁটা [ sōn̐ṭā ] বি. 1 মোটা লাঠি, লগুড়; 2 দণ্ড (লাঠিসোঁটা)। [হি. সোণ্টা]।

সৈরন্ধ্রী

সৈরিন্ধ্রী, সৈরন্ধ্রী [ sairindhrī, sairandhrī ] বি. যে নারী স্বাধীনভাবে পরগৃহে বাসপূর্বক শিল্পকর্মাদি দ্বারা জীবিকানির্বাহ করে। [সং. সৈর + √ ধৃ + অণ্ (নি.)]।

সৈরিন্ধ্রী

সৈরিন্ধ্রী, সৈরন্ধ্রী [ sairindhrī, sairandhrī ] বি. যে নারী স্বাধীনভাবে পরগৃহে বাসপূর্বক শিল্পকর্মাদি দ্বারা জীবিকানির্বাহ করে। [সং. সৈর + √ ধৃ + অণ্ (নি.)]।

সৈয়দ

সৈয়দ [ saiẏada ] বি. হজরত মোহাম্মদের দৌহিত্র ইমাম হুসেনের বংশীয় সম্ভ্রান্ত মুসলমানদের পদবি। [আ. সইইদ্]।